
আজ সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গনে ফকির আলমগীরের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে। এরপর খিলগাঁও তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১০টা ৫৬ মিনিটে মারা যান দেশ বরেণ্য এই গণসংগীতশিল্পী। তার বয়স হয়েছিল ৭১ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



