Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পক্ষে কথা বলায় শিক্ষক বহিষ্কার!
জাতীয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পক্ষে কথা বলায় শিক্ষক বহিষ্কার!

By Mohammad Al AminJanuary 24, 20213 Mins Read

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পক্ষে কথা বলায় শিক্ষক বহিষ্কার!

Advertisement

জাতীয় ডেস্ক: তিন শিক্ষক ও দুই ছাত্রকে বহিষ্কার করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ছাত্ররা এক শিক্ষকের সাথে ‘অসৌজন্যমূলক আচরণ’ করেছেন বলে অভিযোগ৷ তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে৷ খবর ডয়চে ভেলের।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন একে ‘কতিপয় ছাত্র ও বহিরাগতদের’ অবস্থান হিসেবে অভিহিত করেছে৷

ঘটনার শুরু ২০২০ সালের জানুয়ারিতে৷ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনে নামেন৷

দাবিগুলো হলো- ছাত্র বেতন কমানো, আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, অগ্রাধিকার ভিত্তিতে অবকাঠামো নির্মাণ ও ছাত্র সংশ্লিষ্ট ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা৷

এই আন্দোলন চলাকালেই তিন শিক্ষক ও দুই ছাত্রকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়৷ তারপর করোনার কারণে আন্দোলন থেমে যায়৷

চলতি বছরের জানুয়ারিতে আবার শুরু হয় আন্দোলন৷ গত ১৩ই জানুয়ারি হঠাৎ করেই গত বছরের জানুয়ারির ঘটনায় দুই ছাত্র মোহাম্মদ মোবারক হোসেন নোমান এবং ইমামুল ইসলামকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ৷

আর এর প্রতিক্রিয়ায় ছাত্ররা ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে ২৪ ঘণ্টা সময় দেন৷ সেই সময়ের মধ্যে প্রত্যাহার না করায় ১৭ জানুয়ারি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করে৷

এরই মধ্যে ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককেও বহিষ্কার করা হয়৷ তারা হলেন- বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আবুল ফজল, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষক হৈমন্তী শুক্লা কাবেরী৷

সহকারী অধ্যাপক আবুল ফজল বলেন, নোটিশের জবাব দিতে আমাদের পর্যাপ্ত সময় দেয়া হয়নি৷ তদন্ত প্রতিবেদন দেখানো হয়নি৷ আসলে আমি বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও যৌন হয়রানির মত ঘটনা তুলে ধরায় যাওয়ার আগে প্রতিশোধ নিলেন উপাচার্য অধ্যাপক মো. ফায়েকুজ্জামান৷ তার পক্ষে যারা আছেন তাদের তিনি নানা ধরনের সুবিধা ও পদোন্নতি দিয়ে আসছেন৷ আর আমি মনে করি ছাত্রদের দাবি যৌক্তিক৷ একজন শিক্ষক হিসেবে তাদের দাবির সঙ্গে সংহতি জানানো আমার কর্তব্য৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক বলে অভিহিত করেন৷

বহিস্কৃত ছাত্রদের একজন ইমামুল ইসলাম বলেন, গত বছর জানুয়ারিতে আমাদের আন্দোলন চলাকালে একজন শিক্ষক আমাদের সমাবেশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে চাইলে আমরা বাধা দিই৷ আমরা তার সঙ্গে কোনও বেয়াদবি করিনি৷ তারপরও আমাদের বহিষ্কার করা হলো৷ এখন আমাদের আমরন অনশন চলবে দাবি পূরণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত৷

তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরিফুল হাসান লিমন দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ একটিই৷ আন্দোলনের সময় ছাত্ররা তখন একজন শিক্ষককে ঢুকতে না দিয়ে খারাপ ব্যবহার করেন৷ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে৷ কিন্তু তারা তা মওকুফের আবেদন করলে আমরা তা বিবেচনা করবো৷ তাদের অনেক বোঝাচ্ছি তারা শুনছেন না৷

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মো. ফায়েকুজ্জামানের সঙ্গে কথা বলার জন্য বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি৷ মোবাইল ফোনে ম্যাসেজ পাঠানো হলে তারও জবাব দেননি৷

তবে প্রো-ভিসি অধ্যাপক হোসনে আরা দাবি করেন, ওই শিক্ষকরা ছাত্রদের উসকানি দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চেয়েছিলো৷ তারা নানা ধরনের গুজব ও কুৎসা ছড়িয়েছে৷ ভিসির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে৷ তারা সেই সুযোগ নিচ্ছিল৷ তদন্তে তাদের অপরাধ প্রমাণ হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছ৷

শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলায় প্রতিশোধ নেয়া হয়েছে- এই অভিযোগের জবাবে তিনি বলেন, তাদের অভিযোগ ঠিক নয়৷ তারা তদন্ত কমিটিওকেও নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে৷

চলমান আন্দোলকে তিনি ছাত্রদের আন্দোলন বলতেও নারাজ৷ তার কথা, কতিপয় ছাত্র ও বহিরাগতরা অবস্থান করছে৷ তারা আমাদের কথা এমনকি মেয়র মহোদয়ের কথা শুনছে না৷ তারা আসলে কারোর ইন্ধনে ভিন্ন কোনও উদ্দেশ্যে এসব কাজ করছে৷

বিশ্ববিদ্যালয়ের নানা অনিময় ও দুর্নীতির কথা বিভিন্ন সময় ইউজিসিকেও জানানো হয়েছে লিখিতভাবে৷ এ নিয়ে ইউজিসির বক্তব্য জানা যায়নি৷ তবে একজন কর্মকর্তা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনাপ্রবাহ তারা পর্যবেক্ষণে রেখেছেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026

Latest News

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa