Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি খেতাবে জিয়াউর রহমানের কিছু আসে যায় না : খসরু
রাজনীতি

খেতাবে জিয়াউর রহমানের কিছু আসে যায় না : খসরু

By iNews DeskFebruary 13, 20212 Mins Read

খেতাবে জিয়াউর রহমানের কিছু আসে যায় না : খসরু

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেই তাদের বিদায় দিতে হবে। এখন তাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। চট্টগ্রাম থেকে আন্দোলনের সূচনা করতে হবে। দিনক্ষণ বলে কর্মসূচি হয় না। যে কর্মসূচির মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটবে, সেই কর্মসূচি আসবে। আমরা নেমে গেছি মাঠে, বাড়িতে আর ফিরে যাব না। এটাই কর্মসূচি।

আজ শনিবার বিকালে চট্টগ্রামে জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, আপনাদের কোনো ভবিষ্যত নেই। আপনারা যতই লাঠিপেটা করেন, গুম-খুন করেন, হত্যা করেন- দেশের মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি এদের সরকার বলি না। এরা সরকার নয়। কারণ গণতন্ত্রে সরকার গঠন করে রাজনৈতিক দল। কিন্তু এরা কারা? কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ, কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী, কিছু দুর্নীতিবাজ লোকজন- এরা সরকার নয়, এটা একটা মাফিয়া রেজিম।

তিনি বলেন, আমাদের এটাও বলতে হবে বীর উত্তম দিয়ে জিয়াউর রহমান গৌরবান্বিত হয় নাই। বীর উত্তম খেতাব গৌরবান্বিত হয়েছে। এ খেতাবের মাধ্যমে জিয়াউর রহমানকে বড় ছোট করার কোনো সুযোগ নাই। এ খেতাবে জিয়াউর রহমানের কোনো কিছু আসে যায় না।

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা বলছে ‘উনি (জিয়াউর রহমান) নাকি সংবিধানের লঙ্ঘন করেছেন। অসংবিধানিক কাজ করেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অনেক বড় বড় নেতা আগামী দিনে যারা গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের সংবিধানকে এক দলীয় করেছেন গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। যারা প্রেসিডেন্টের হাত থেকে বিচার বিভাগের ক্ষমতা তুলে নিয়েছেন, যারা রক্ষী বাহিনীকে ইনডেমিনিটি দিয়েছেন তাহলে কন্সটিটিউশনের পয়েন্টে জিয়াউর রহমানের খেতাবের কী আসে?

সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে ব্রিটিশবিরোধী সংগ্রামী নেতাজী সুভাস বসুর সঙ্গে তুলনা করে আমীর খসরু বলেন, ‘ইতিহাসে দু’জন বাঙালি অস্ত্র হাতে যুদ্ধ ঘোষণা করেছিলেন। একজন হচ্ছেন নেতাজী সুভাস বসু। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আরেকজন হচ্ছেন জিয়াউর রহমান। আর কোনো বাঙালি যুদ্ধের ঘোষণা দেয়নি। সমস্ত বাঙালিকে যুদ্ধক্ষেত্রে আর কোনো বাঙালি ডেকে আনেননি। কই, ভারতীয়রা তো নেতাজী সুভাস বসুকে অসম্মান করেনি। তার নামে বিমানবন্দর আছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহনগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa