Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা খেলতে খেলতে প্রাণ গেল ক্রীড়া সাংবাদিকের
অন্যান্য খেলাধুলা

খেলতে খেলতে প্রাণ গেল ক্রীড়া সাংবাদিকের

By Shamim Rezaঅক্টোবর 27, 20202 Mins Read

খেলতে খেলতে প্রাণ গেল ক্রীড়া সাংবাদিকের

Advertisement

স্পোর্টস ডেস্ক : খেলার সাংবাদিক। তাই খেলার মাঠে মোস্তাক আহমেদ খানের ছিল নিত্য পদচারণা। ম্যাচ কাভার করতেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) অবশ্য খেলার মাঠে এসেছিলেন খেলা কাভার করতে নয়, নিজে খেলতে। আর সেখানেই খেলার মাঝেই বুক চেপে মাটিতে পড়ে গেলেন। আর উঠতে পারলেন না। চলে গেলেন অসীমের পানে। সতীর্থরা তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানালেন, শরীরে সাড়া নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি (ইন্না নিল্লালে .. রাজিউন)।

মোস্তাক আহমেদ বিডি স্পোর্টস ডট কমে কাজ করতেন। ৫৫ বছর বয়সী সদালাপী এই ক্রীড়া সাংবাদিক ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এর সদস্য। ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনের বার্ষিক ক্রীড়া আসর স্পোর্টস কার্নিভালে অংশ নিতে আসেন মোস্তাক। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাডমিন্টনের উডেন ফ্লোরে খেলায় নামেন তিনি।

সেই খেলার মাঝেই হঠাৎ করে মাটিতে পড়ে যান। সতীর্থরা তাকে সঙ্গে সঙ্গে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্টেডিয়ামের প্রিয়মুখ মোস্তাক আহমেদের আকস্মিক মৃত্যুতে সতীর্থ সাংবাদিকরা কান্নায় ভেঙ্গে পড়েন। উৎসবের মেজাজ নিয়ে শুরু হওয়া স্পোর্টস কার্নিভালে মুহূর্তেই শোকের মাতম। সঙ্গে সঙ্গে পুরো স্পোর্টস কার্নিভাল স্থগিত করা হয়।

ছিপছিপে গড়নের মোস্তাক আহমেদ খান ডায়াবেটিস এবং লো প্রেসারে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন মোস্তাক আহমেদ।

বিএসপি-এর স্থায়ী সদস্য ছিলেন মোস্তাক আহমেদ খান। তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনটি। এ ছাড়া শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), হ্যান্ডবল ফেডারেশন ও ক্রীড়া সাংবাদিকদের আরেকটি সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। ক্রীড়া অন্তঃপ্রাণ মোস্তাক এভাবে চলে যাওয়ায় বিএসপিএ শোকাহত। এ কারণেই মার্সেল বিএসপিএ স্পোর্টস কার্নিভাল স্থগিত করা হয়েছে।

দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন মোস্তাক আহমেদ। দৈনিক বাংলা দিয়ে সংবাদপত্রে পথচলা শুরু তার। এরপর নয়া দিগন্ত ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা রিপোর্টে কাজ করেন তিনি। সর্বশেষ বিডিস্পোর্টসটুয়েন্টিফোরডটকমে কর্মরত ছিলেন মোস্তাক আহমেদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

জুন 21, 2026
Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

জুন 21, 2026
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

জুন 21, 2026

Latest News

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa