Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা খেলা শুরু আগেই আর্জেন্টিনাকে গোলের ভয় দেখাচ্ছেন মিস ক্রোয়েশিয়া
খেলাধুলা

খেলা শুরু আগেই আর্জেন্টিনাকে গোলের ভয় দেখাচ্ছেন মিস ক্রোয়েশিয়া

By Sibbir Osmanডিসেম্বর 13, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: এবার বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে ও স্টেডিয়ামের বাইরে শুরু থেকেই দ্যুতি ছড়াচ্ছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল। এই বিশ্বকাপে সবচেয়ে সেক্সি ফ্যান হিসেবে আখ্যায়িত করা হচ্ছে ক্রোয়েশিয়ান এই সুন্দরীকে।

পোশাক নিয়ে কাতার কর্তৃপক্ষের বিধিনিষেধের তোয়াক্কা না করে ক্রপ টপ ও মিনি স্কার্টে বিশ্বকাপের আসর মাতিয়ে রাখছেন নোল। প্রতিনিয়ত নিজের নানান ছবি ও ভিডিও শেয়ার করছেন ইনস্টাগ্রামে।

কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে নোলের দেশ ক্রোয়েশিয়া। নিজ দলের সদস্যদের তাতিয়ে রাখতে সোমবার থেকেই সরব হয়েছেন সাবেক মিস ক্রোয়েশিয়া। মেসিবাহিনীর উদ্দেশে ছুড়ছেন টিপ্পনিও।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ক্রোয়েশিয়া থেকে আর্জেন্টিনা ৯ ধাপ এগিয়ে থাকলে নোলের ধারণা, মেসিদের উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছাবে তার দেশ। খেলায় লাতিন আমেরিকার দলটি দুই গোল হজম করতে যাচ্ছে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টে লাল-সাদা চেকের ক্রপ টপে ঝুঁকে পড়া ছবি দিয়েছেন নোল। ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে শুনতে দাও আর্জেন্টিনার জালে আগামীকাল (মঙ্গলবার) কত গোল ঢুকবে? একটি অনুমান করে নিন।’

নোলের তারিফ করে অনেকেই কমেন্ট করেছেন এই পোস্টে। ক্লোয়ি টেরে নামের একজন লিখেছেন, ‘আমার মনে হচ্ছে তুমি তো আর্জেন্টিনার বেঞ্চ জ্বালিয়ে ছারখার করে দেবে।’
মিস ক্রোয়েশিয়া

Advertisement

অবশ্য এই পোস্টে আর্জেন্টিনা সমর্থকরা একযোগে ঝাঁপিয়ে পড়ে পাল্টা তীর ছুড়ছেন। তাদের দাবি, রাতের ম্যাচ শেষেই তল্পিতল্পা গুটিয়ে বাড়ির পথ ধরতে হবে নোলকে।

মেসিভক্ত একজন লিখেছেেন, ‘লুকা মদ্রিচ অ্যান্ড কোং-এর বিরুদ্ধে লা আলবিসেলেস্তে ৩-১ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠবে।’

একজন লিখেছেন, ‘টিস্যু রেডি রেখো, কারণ আগামীকাল ক্রোয়েশিয়ানদের অশ্রু ঝরবে।’

আরেক আর্জেন্টিনা ভক্ত লিখেছেন, ‘আপনার শিগগিরই বাড়ি যাওয়ার সময় এসেছে, আশা করছি তল্পিতল্পা গুটিয়ে রেখেছেন।’

তবে আর্জেন্টিনার সমর্থকদের সাঁড়াশি আক্রমণেও টলে যাননি নোল। এর পরেও আরেকটি ভিডিও পোস্ট দিয়েছেন তিনি।

সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার জার্সি পড়া দুই তরুণ ঘণ্টা হাতে দাড়িয়ে। আর নোলের কিক করা বল ভেদ করছে নিঁখুত নিশানা। ভিডিওটির শেষ অংশে লেখা, ‘ক্রোয়াশিয়া জিতবে শিওর।’

ভিডিওর ক্যাপশনে নোল লিখেছেন, ‘আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার সেমিফাইনালে আমার ভবিষ্যদ্বাণী।’

এর আগে ক্রোয়েশিয়া বনাম ব্রাজিলের হাই ভোল্টেজ ম্যাচের দিনেও স্টেডিয়াম মাতিয়েছেন নোল। তবে সেদিন তিনি স্বল্পবসন নিয়ে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন।

নোলের অভিযোগ, স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দিয়েছেন, এমনকি ভক্তদের সঙ্গে ছবি তুলতেও দেয়া হয়নি।

জার্মান সংবাদপত্র বিল্ডকে নোল বলেন, ‘তারা ভক্তদের আমার সঙ্গে ছবি তুলতে দেয়নি। এখানে রেলিংয়ের নিচে ছবির জন্য পোজ দিতে দেয়নি। আমি তাদের জিজ্ঞাসা করেছি, কেন তারা এত অভদ্রতা করছে।’

View this post on Instagram

A post shared by Ivana Knöll (@knolldoll)


বেশ কিছু কঠোর নিয়মের মধ্য দিয়ে চলছে এবারের কাতার বিশ্বকাপ। স্টেডিয়ামে দর্শকদের সংক্ষিপ্ত পোশাক পরা ও মদ্যপানের ওপর রয়েছে বিধিনিষেধ।

তবে এসবের তোয়াক্কা না করে ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচেই নিজের মতো পোশাকে স্টেডিয়ামে দ্যুতি ছড়াচ্ছেন মিস ক্রোয়েশিয়া ইভানা নোল।

নোলের ট্রেডমার্ক ক্রপ টপ ও মিনি স্কার্ট মুগ্ধ করছে দর্শকদের।

স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে গেছে নোলের তারকা খ্যাতি। রাস্তায় চলার সময় তার সঙ্গে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।

আশ্বাস দিয়েও দীঘির সাথে যা করলেন রাফি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nayeem-father

ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা

জুন 13, 2026
কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

জুন 13, 2026
ফিফা উদ্বোধনী

ফিফা উদ্বোধনীতে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয়

জুন 13, 2026
Latest News
nayeem-father

ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

ফিফা উদ্বোধনী

ফিফা উদ্বোধনীতে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয়

Rolando

রোনালদোকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন এই তরুণী, দেখুন ভিডিও

oliver-wc-referee

ইনজুরিতে রেফারি, যে সিদ্ধান্ত জানাল ফিফা

জেরার্ড

বাফুফের যুব উন্নয়ন কোচ হলেন ব্রিটিশ জেরার্ড জোন্স

ব্রাজিল

ঝড়-বৃষ্টির আশঙ্কায় ব্রাজিল-মরক্কো ম্যাচ নিয়ে দুশ্চিন্তা

মেহেদী

তৃতীয় ওয়ানডেতে দলে নতুন মেহেদী হাসান, শেষ ওয়ানডেতে বড় পরিবর্তন

ব্রাহিম

ব্রাহিম দিয়াজ বিশ্বকাপে মরক্কোর হয়ে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত

বিশ্বকাপ

বিশ্বকাপে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa