জুমবাংলা ডেস্ক : খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী (৬৬) আজ বুধবার খুলানাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। দুপুরে স্ট্রোক করার পর খুলনা সিটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। বাদ এশা খুলনার মসজিদুল কুবায় জানাজা শেষে শহরের বসুপাড়া কবরখানায় তার লাশ দাফন করা হয়েছে। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এবং বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমীর আলী হাওলাদার। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


