
তাই এই ছন্দ সামনের দিনেও ধরে রাখতে বদ্ধ পরিকল্প মোস্তাফিজ। নিজের ফর্ম নিয়ে ফিজ বলেন, ‘এখনই যে সব ঠিক হয়ে গেছে তা নয়, চেষ্টা করে যাচ্ছি।’ নিজের নতুন সমস্যা নিয়ে এই বাঁহাতি পেসার বলেন, ‘গত কিছুদিনে আমার বেশি সমস্যা হচ্ছিল বোলিং রানআপে। আজ রানআপ সবচেয়ে ভালো মিলেছে বলেই বোলিংটা মনের মতো হয়েছে। আগে যে বলটা একটু বাড়তি চেষ্টায় করতে গেছি বা ইয়র্কার মারার চেষ্টা করেছি, পা অনেক বাইরে চলে যাচ্ছিল। চেষ্টা করছি সমস্যাটার সমাধান করতে।’
বিপিএলে গতকাল সোমবার (৩০ দিসেম্বর)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এক ভিন্ন ধরণের তথ্য দিলেন মোস্তাফিজ। তিনি বলেন, ‘দিনে খেলা হলে আমার জন্য ভালো হয়। এ কারণে আজ আমার ভালো বোলিং হয়েছে।’ রাতে কেন ভালো হয় না? শামীম চৌধুরীর এ প্রশ্নের জবাবে ফিজ বলেন, ‘আমার সেরা অস্ত্র কাটার, দিনে শুকনো উইকেটে যেটা ভালো কার্যকর। রাতে এটা কম হয়।’ এরপরেই তিনি জানান ম্যাচের আগে নিজেকে চাপমুক্ত রাখার কৌশল, মোস্তাফিজ বলেন, ‘ম্যাচের দিন টিম বাসে রওনা দেওয়ার আগে একটা কাজ নিয়মিত করি। মাকে ফোন দিয়ে বলি, দোয়া করো। মা বলেন, “দোয়া তো করিই।” তবুও বলি, পারফরম্যান্স যেমন হোক, তুমি দোয়া করে যাবে। মায়ের সঙ্গে কথা বললে আমার ভীষণ ভালো অনুভব হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



