
স্বেচ্ছাসেবী সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোক্তা পারভেজ হাসান’র ফেসবুক স্ট্যাটাসের একাংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-
“মারুফ নিখোঁজ না। ও দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় থাকেনা। যার কারণে যেখানে-সেখানে পরে থাকে। মারুফ আগে যেমন ছিলো তেমনি আছে। সাহরির আগেও আমরা মারুফকে দেখতে গেলাম। গিয়ে আগের মতই অস্বাভাবিক অবস্থায় পেয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি তাকে কাউন্সিলিং করে কিভাবে সুন্দর জীবনে ফেরানো যায়। এই জন্য আমাদের সময় লাগবে।”
এর আগে জানা যায়, পথশিশু মারুফকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তার অবস্থান সম্পর্কে সঙ্গী পথশিশুরাও কিছু বলতে পারেনি তখন।
মারুফ পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে এক সাংবাদিকের লাইভের মাঝে ঢুকে পড়ে লকডাউন নিয়ে প্রশ্ন তুলে বলেছিলো- ‘এই যে লকডাউন দিছে, মানুষ খাবে কী? সামনে ঈদ। এই যে মাননীয় মন্ত্রী একটা লকডাউন দিছে, এটা ভুয়া। থ্যাঙ্কু।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



