Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গণঅভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা
জাতীয়

গণঅভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

By Bhuiyan Md TomalDecember 10, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জুলাই-আগস্টে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এতে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সেই উত্তাল ও বিভীষিকাময় আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শিরোনামে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার সঙ্গে সময়ের সাহসী নারীদের সাক্ষাতের এ আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

এ সময় উপদেষ্টা নারী শিক্ষার্থীদের নিজেদের ও দেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎসাহ-উদ্দীপনা দেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও নানা দাবির কথা শোনেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আজ অনেক উচ্ছ্বাসের দিন, ক্ষোভের দিন, ইমোশনের দিন। আজ সব একসঙ্গে প্রকাশ করার দিন। উচ্ছ্বাস আছে বলেই তো আমরা এখানে আছি। উচ্ছ্বাস-ক্ষোভ না থাকলে আমরা তো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারতাম না। এগুলো আছে থাকবে। যখনই দরকার, তখন প্রকাশ করব। যখন যেখানে যতটুকু দরকার, ততটুকু প্রকাশ করব। সেই শক্তি যেন আমাদের থাকে।

জুলাই-আগস্টের বিপ্লবী নারীদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, আজ তোমাদের সাক্ষাৎ পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন। তোমরা বাংলাদেশকে আজ যে পর্যায়ে নিয়ে গেছ, সেটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার যারা নায়িকা, তাদের আমি মনেপ্রাণে ধন্যবাদ জানাই।

জুলাই মাসে বাংলাদেশে যেটা হয়ে গেল, এটার নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে বহু অভ্যুত্থান হয়েছে কিন্তু এটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। এটা ছিল তোমাদের নিজের হাতে গড়া একটা জিনিস। এখানে কোনো বড় নেতা এসে হুকুম দেয়নি। তোমরা স্বতঃস্ফূর্তভাবে করেছ।

ড. ইউনূস বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-কর্মজীবী মেয়ে এমনকি বাসায় থাকে; যে যেখানে থাকে, সেখান থেকে এসে এ আন্দোলনে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসেছে। এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। ফলে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর নেই। এটা নতুন বাংলাদেশ। নতুন এই বাংলাদেশ আমরা গড়ব। দেশ বদলানোর যে প্রতিজ্ঞা তোমরা নিয়েছ, সেটা ধরে রাখবা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক এ নারী সমাবেশের আয়োজন করা হয়েছে।

জুলাই-আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী নারীরাও আয়োজনে অংশ নেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় উপদেষ্টা কথা কন্যাদের গণঅভ্যুত্থানের প্রধান বিপ্লবী শুনলেন
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 2, 2026

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

February 2, 2026
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

February 2, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

নির্বাচনী প্রচারণায় নির্দেশনা

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা

barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

মুক্তিযোদ্ধাদের ভাতা

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে যা জানা গেল

ইসলামী সংগঠন

‘কোনো ইসলামী সংগঠনে নারী শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না’

পররাষ্ট্র উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে : পররাষ্ট্র উপদেষ্টা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.