
শহরের হিলভিউ হোটেলের মহাব্যবস্থাপক সুলতান নাফিস মাহমুদ বলেন, আমরা সীমিত সংখ্যক কর্মচারী রেখে রক্ষণাবেক্ষণ চালিয়ে যাচ্ছি। তবে এখনও হোটেল খোলার কোনো সিদ্ধান্ত নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সাইরু হিল রিসোর্টের অতিরিক্ত মহাব্যবস্থাপক মিজান বায়েজিদ জানান, আমাদের রিসোর্টে অনেকেই বুকিং দিতে চাইছেন। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় এখনও বুকিং চালু করা যাচ্ছে না।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, এই মুহূর্তেই হোটেল, রিসোর্ট বা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেবার কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৯ মার্চ থেকে জেলার সব পর্যটন কেন্দ্র এবং হোটেল, রিসোর্ট বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



