Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি জনগণের সঙ্গে ক্ষমতা দেখাবেন না: গণপূর্তমন্ত্রী
রাজনীতি

জনগণের সঙ্গে ক্ষমতা দেখাবেন না: গণপূর্তমন্ত্রী

By Md Eliasমার্চ 23, 20262 Mins Read

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, জনগণের সঙ্গে কেউ ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার দাপট এবং আধিপত্য বিস্তার করবেন না। মানুষ যেন বলতে না পারে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছি। বিএনপির প্রতিটি নেতাকর্মীর কর্মকাণ্ড এবং আচরণে মানুষ সন্তুষ্ট হতে হবে। আপনারা মানুষের জন্য কাজ করেন। কে কোন দল করে, কোন ধর্ম করে সেটা নয়, আমরা বাংলাদেশি। দয়া করে কোনো অন্যায় কাজে জড়িত হবেন না।

গণপূর্তমন্ত্রী

Advertisement

রোববার সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করছেন। তিনি দেশকে পরিবর্তন করতে চান। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা একটা কঠিন সময় পার করছি। আপনারা ধৈর্য ধরেন।

মন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছরে আমরা দৌড়ের উপর ছিলাম। কারো হক নষ্ট করবেন না। আগে নিজের ঘর, আত্মীয় স্বজন ঠিক করেন। ন্যায়ের পক্ষে থাকেন। আমরা জনগণের ভোটে হইছি। জনগণের উপর ক্ষমতা দেখাবেন না। আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি।

তিনি বলেন, আমি বরুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেক কষ্ট করে আমাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এরপর আমি এত বড় বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমি শুধুমাত্র দলের এমপি হিসেবে নয়, আমি বরুড়াবাসীর এমপি হিসেবে কাজ করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে আমি কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। তার মধ্যে বরুড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট গুলোকে মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক কিছু সমস্যা আছে আমি প্রত্যেক এলাকার মুরুব্বিদের বলব আপনারা ছোটখাটো বিষয়গুলো স্থানীয়ভাবে মীমাংসা করবেন। তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

নিকুঞ্জসহ রাজধানীতে ফুটপাত দখলের বিরুদ্ধে ১ এপ্রিল থেকে ডিএমপির কঠোর অভিযান

বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার ওসি আজহারুল ইসলাম, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক, অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জুন 14, 2026
জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

জুন 14, 2026
Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

জুন 14, 2026
Latest News
আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa