Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি গণভবনে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হলো মনোনয়ন প্রত্যাশীদের
রাজনীতি

গণভবনে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হলো মনোনয়ন প্রত্যাশীদের

By Shamim RezaDecember 28, 2019Updated:December 28, 20192 Mins Read

গণভবনে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হলো মনোনয়ন প্রত্যাশীদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : পৌষের শীতের সন্ধ্যায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে আগ্রহীদের মিলনমেলা বসেছে গণভবনে। আমন্ত্রিত অতিথিদের গণভবনে আপ্যায়ন করা হয়েছে চিকেন বিরিয়ানি ও কফি দিয়ে।

আমন্ত্রিত অতিথিদের জন্য গণভবনের সবুজ লনে প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের সামনে রয়েছে মঞ্চ।

বিকেল থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণভবনে প্রবেশ শুরু করেন। সবুজ লনে বসে তারা খোশগল্পে মেতে ওঠেন। মঞ্চের ডানপাশের চেয়ারে বসেন মেয়র প্রার্থীরা। মেয়র প্রার্থী কে? কাউন্সিলর প্রার্থী হিসেবে সমর্থন পাচ্ছেন কে? সেটিই তাদের আলোচনার বিষয়।

পৌনে সাতটায় মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম ও শেখ তাপস যখন প্যান্ডেলে প্রবেশ করেন তখন উপস্থিত কাউন্সিলরা তাদের স্লোগানে স্লোগানে স্বাগত জানান।

আতিক ও তাপসকে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গণভবনের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা চলছে। এ সভা থেকে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

প্রসঙ্গত, ঢাকা দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ২০ জন। মনোনয়ন প্রত্যাশীরা তাদের ফরম জমাও দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটিতে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের নবনির্বাচিত আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লা হিরু, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব অধ্যাপক এম এ রশিদ, আশরাফ হোসেন সিদ্দিকী, হাজী আবুল হাসনাত।

উত্তর ‌সি‌টি‌তে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শহীদুল্লা ওসমানী, সামজিক সংগঠন ‘একটি পরিকল্পিত নগরী’ চেয়ারম্যান কুতুবউদ্দিন নান্নু, ভাষানটেক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজর (অব.) মোহাম্মদ ইয়াদ আলী ফ‌কির, শহিদ পরিবারের সন্তান অধ্যাপক মোহাম্মদ জামান ভূঁইয়া, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, আলাউদ্দীন মোহাম্মদ, জেরিন সুলতানা কান্তা, বিশিষ্ট ব্যবসায়ী আদম তমিজি হক, খায়রুল মজিদ, মিসেস রেহেনা ফরহাদ আইভি, মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা।

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa