Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার: আলী রীয়াজ
রাজনীতি

গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার: আলী রীয়াজ

By Md EliasJanuary 19, 20262 Mins Read

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ফ্যাসিবাদের নিষ্পেষণে জর্জরিত রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন এবং ব্যাপক সংস্কার জরুরি। আর সেই সংস্কারের লক্ষ্যেই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি।

গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার

Advertisement

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোট ও জাতীয় নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধ করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হলেও দীর্ঘদিন ধরে জনগণকে সেই ক্ষমতা থেকে বঞ্চিত রাখা হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশ যেন অতীতের মতো না হয়, সে জন্য গণভোটে অংশগ্রহণ জরুরি। গণভোটে বিজয়ের মধ্য দিয়েই জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা যায়নি। সময় এসেছে জনগণের রায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর কোনো নির্বাচিত সরকারই ৪২ শতাংশের বেশি ভোট পায়নি। সংস্কার প্রস্তাব অনুযায়ী, সংবিধানের উচ্চকক্ষে সংখ্যানুপাতে ১০০টি আসন থাকবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন প্রয়োজন হবে।

রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রপতির মাধ্যমে গঠিত হলেও অধিকাংশ সিদ্ধান্ত সরকারপ্রধানের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। সংবিধানের ৭০ অনুচ্ছেদকে তিনি গণতান্ত্রিক বিকাশের বড় বাধা হিসেবে উল্লেখ করে বলেন, সংস্কার প্রস্তাবে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি কর্মচারীদের গণভোটের প্রচারণায় অংশ নিতে কোনো আইনগত বাধা নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল লক্ষ্য সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা। তিনি গণভোট নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার প্রত্যাখ্যান করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, এই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হবে নাকি স্বৈরাচারী পথে চলবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের ৪ দিনব্যাপী কর্মসূচি

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়াসহ অন্যান্য অতিথিরা বক্তব্য দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa