Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রবাসী খবর গন্তব্যের কাছে এসে করুণ পরিণতিতে ৫৫ অভিবাসনপ্রত্যাশী, উদ্ধার ১৭৮৬
প্রবাসী খবর

গন্তব্যের কাছে এসে করুণ পরিণতিতে ৫৫ অভিবাসনপ্রত্যাশী, উদ্ধার ১৭৮৬

By Saumya SarakarNovember 5, 20242 Mins Read

গন্তব্যের কাছে এসে করুণ পরিণতিতে ৫৫ অভিবাসনপ্রত্যাশী, উদ্ধার ১৭৮৬

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর পেরিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের কাছে এসে করুণ পরিণতির শিকার হয়েছেন কমপক্ষে ৫৫ অভিবাসনপ্রত্যাশী। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে এক হাজার ৭৮৬ জনকে। অতি সম্প্রতি হৃদয়বিদারক এমন কয়েকটি ঘটনা ঘটেছে স্পেনের কানারি দ্বীপপুঞ্জের উপকূলে। দক্ষিণ ইউরোপীয় দেশটির উপকূলরক্ষী বাহিনী এই সপ্তাহান্তে বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট থেকে তাদের বিপন্ন অবস্থায় উদ্ধার করেছে।

স্পেনের সংবাদ সংস্থা ইইএফের বরাতে সোমবার (৪ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার উত্তর উপকূল থেকে স্পেনের কানারি দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য নৌকায় যাত্রা করেন তারা।

সবচেয়ে ভয়াবহ এই ঘটনাটি একটি কাঠের তৈরি নৌকায় ঘটেছে, যা প্রায় তিন সপ্তাহ আগে উত্তর আফ্রিকার একটি স্থান থেকে রওনা হয়েছিল এবং শনিবার স্পেনের এল হিয়েরো দ্বীপের ৩৭০ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণে ভাসতে থাকে। ভূমধ্যসাগরের প্রস্থ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। এর সর্বোচ্চ প্রস্থ প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।

যখন স্পেনের উপকূলরক্ষী বাহিনী সেখানে পৌঁছায়, তখন নৌকাটিতে মাত্র ১০ মানুষ বেঁচে ছিলেন। তারা জানান, জাহাজে মূলত ৫৮ জন যাত্রী ছিল, কিন্তু বাকি সবাই মারা গেছে এবং তাদের মৃতদেহ জাহাজ থেকে পানিতে ফেলে দেয়া হয়েছে।

এরপর রোববার দুপুরে লাজারোট দ্বীপের উপকূল থেকে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) দূরে একটি ডিঙ্গি ডুবে যায়। উপকূলরক্ষী বাহিনী পাঁচটি মৃতদেহ উদ্ধার করে, কিন্তু একটি উড়োজাহাজ থেকে একটি রাবারের ভেলা ছোঁড়ার পর ১৭ জনকে বাঁচাতে সক্ষম হয়। ওই একই অভিযানে ৮০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়, যারা কাছের আরেকটি ডিঙ্গিতে সমস্যায় পড়েছিল।

অন্য একটি অভিযানে কর্তৃপক্ষ একটি নারীর মৃতদেহ উদ্ধার করে, যিনি একটি ডিঙ্গি থেকে পড়ে যান, যা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। ডিঙ্গির অপর ৫৪ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

সমুদ্রে মৃত্যুর পাশাপাশি, এল হিয়েরোতে পৌঁছানো অন্য এক অভিবাসী রোববার স্থানীয় হাসপাতালে পৌঁছানোর আগে আঘাতজনিত কারণে মারা যান। প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃতদের মধ্যে ৮১৫ জনকে লাজারোট দ্বীপে, ৭৫৪ জনকে এল হিয়েরোতে, ১৫৭ জনকে ফুয়ার্তেভেন্টুরা এবং ৬০ জনকে টেনেরিফে নিয়ে যাওয়া হয়েছে।

এক মুহূর্তেই মন ভালো করার উপায় জেনে নিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026

Latest News

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

নেতানিয়াহু

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বড় রাজনৈতিক চাপে নেতানিয়াহু

ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

বিমান

নতুন করে ইরানে মার্কিন ‘কঠোর’ বিমান হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa