জুমবাংলা ডেস্ক : বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গভীর রাতে আটক করেছে পুলিশ।

গভীর রাতে বাসার দরজা ভেঙে বিএনপি নেতা এ্যানিকে নিয়ে গেল পুলিশ

আটক হওয়ার আগে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তার পরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে যায়। ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ।

ধানমন্ডি থানায় নিয়ে গেলে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ছুটে যান।

আজ সকালে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম।

তিনি বলেন, এ্যানির নামে দুটি মামলার ওয়ারেন্ট ছিল। এ ছাড়াও একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.