জুমবাংলা ডেস্ক : বগুড়ায় আবারো আরেক হিরো আলমের দেখা পাওয়া গেল। এবারের হিরো আলমের ওজন ২২ মন। আর দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং উচ্চতা সাড়ে ৫ ফুট। বগুড়ার কোরবানীর গরুর হাটে জেলা শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার যুবক জিয়াম শখের বসে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় লালন পালন করে নাম দিয়েছেন হিরো আলম। গরুটির দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। গরুটি একনজর দেখতে স্থানীয়রা ভিড় করছে।

গরুর নাম 'হিরো আলম', দাম ৮ লাখ

জিয়াম জানান, নিজ বাড়িতে তৈরি খামারে জন্ম নেয়া ফ্রিজিয়ান জাতের এই বাছুরটিকে দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন। নিয়মিত খাবার ও পরিচর্যা করার ফলে দিনে দিনে এই গরুটির ওজন বেড়ে ৯শ কেজি বা ২২ মণ হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল, ভুষি, চালের কুড়া, ভুট্টা, ভাতসহ পুষ্টিকর খাবারের মাধ্যমে লালন পালন করা হয়। পাশাপাশি নিয়মিত দুই বার করে গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়াসহ প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। গরুটি তিনি ৭ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। তবে গরুটি তিনি কোনো হাটে না নিয়ে বাড়িতে খামারে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও বিবরণ দিয়ে বিক্রির চেষ্টা করছেন।

বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ায় গরু দেখতে আসা মো. হাসনাইন জানান, গরুটি দেখতে বেশ বড়। কালো ও সাদা রঙের এত বড় গরু তিনি এর আগে দেখননি। তিনি গরুটির সঙ্গে সেলফি তুলে ফিরে যান।

এবার আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জেলার ১২টি উপজেলার ৪৬ হাজার ১৫ জন খামারি মোট ৪ লাখ ২৭ হাজার ২শ ৯৫টি গবাদি পশু কোরবানিযোগ্য করে তুলেছেন। এ বছর জেলায় কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চাহিদা রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩শ ৭৫টি। চাহিদার অতিরিক্ত পশু রয়েছে ৬৭ হাজার ৯শ ২০টি।

কুকুর কেন গাড়ির চাকা ও বিদ্যুৎতের খুঁটিতে প্রস্রাব করে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.