
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা থেকে ইসরাইলে রকেট বৃষ্টি হয়েছে। এই হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহত ওই দুই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে তারা। খব আল জাজিরার।
পুলিশ জানিয়েছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে ওই হামলা চালানো হয়। এই রকেটগুলো একটি প্যাকেজিং প্লান্টে আঘাত হানে বলেও জানিয়েছে তারা। এই হামলায় আহত হয়েছে ৭ জন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইসরাইলের হারিটজ পত্রিকা জানিয়েছে, হামাসের রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেনের শব্দ শোনা যায়।
এদিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এসকল অঞ্চলে উপর্যুপরি রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ১০ ইসরাইলি আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
হারিটেজ আরো জানিয়েছে, গাজা থেকে ওই অঞ্চলে ৫০টি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি গোলাঘর এবং অপর একটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানে। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


