
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় হামাসের একটি ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় দুই যোদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সংগঠনটির সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের দুই সদস্য।
বৃহস্পতিবার গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘ফিলিস্তিন আলআন’ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে হামাসের ঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইলের বোমা বর্ষণের সময় অবিস্ফোরিত একটি বস্তু নিষ্ক্রিয় করছিল হামাসের বিশেষজ্ঞ টিম। বুধবার দুপুরে সন্দেহজনক বস্তুটি বিস্ফোরিত হলে কাসসাম ব্রিগেডের ওই দুই যোদ্ধা নিহত হন।
ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করে শহীদ দুই যোদ্ধার নাম ওসামা ফজল জুনাইনা ও আহমাদ জাকি আবু হুসাইরা বলে উল্লেখ করেছে।
মে মাসের প্রথম দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের ব্যাপক আক্রমণের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ শুরু করে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। দখলদার ইসরাইল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


