গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন সর্বোচ্চ চেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করবে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকাল ১০টায় এই শোভাযাত্রার সূচনা করেন।

এছাড়াও শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বিশিষ্ট নাগরিক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজের পরিচালক ডা. আমীর হোসাইন রাহাত, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার কে এম আরিফুল হক প্রমুখ।

সচেতনতামূলক কর্মসুচীতে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, গাজীপুর সরকারি মহিলা কলেজ, রাণী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সচেতনতা কর্মসুচীতে সাজানো পিকাপ ভ্যান নিয়ে ব্যান্ডপার্টি পোস্টার ব্যানার ফেস্টুনসহ বর্ণাঢ্য শোভাযাত্রাটি গাজীপুর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১ টায় শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

এ সময় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশন সর্বোচ্চ চেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করবে। তিনি এ ক্ষেত্রে মহানগরের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.