জুমবাংলা ডেস্ক : গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

Advertisement

জানা যায়, গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকায়  দুপুর ৩টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত। অন্যজন আহত হন।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বরমি সিটপড়া গ্রামের মো. সামাদের ছেলে জাহিদ হাসান (২২) ও তার বন্ধু মো. আকাশ (২০)।

নিহতদের স্বজন ও থানা পুলিশ জানায়, বিকেল  ৩টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে হাতিয়াব এলাকা দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই জাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার এসআই শহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং অন্য একজন আহত হয়েছেন।

এছাড়া ও একই দিন বিকেল ৫টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. জাহিদ হোসেন (২৩) নামের এক যুবক। তিনি জয়দেবপুর আসার পথে গাজীপুর মহানগর সদর থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুন মাসে সড়কে ঝরলো ৫০৪ জনের প্রাণ, আহত ৭৮৫

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.