জুমবাংলা ডেস্ক : গাজীপুর মহানগরের ভোগড়াবাইপাছ এলাকায় সকাল থেকে ৫টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সড়ক অবরোধের কারণে জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে ও ২টি মোটরসাইলে আগুন ধরিয়ে দেয়।

Advertisement
আন্দোলনরত শ্রমিকরা জানায়,মহামারি করোনা আতঙ্ক নিয়ে তারা কেন কাজ করবে যে খানে সবকিছু বন্ধ। তাদেরও মৃত্যুর ভয় আছে।
পরে শিল্প-পুলিশ গাজীপুর-২ এর শতাধিক পুলিশ সদস্য এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে, গাজীপুরের টঙ্গী বিসিকে দু‘টি কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



