গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের রথখোলায় শুরু হয়েছে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের ২০ দিনব্যাপী রথযাত্রা ও রথমেলা।

Advertisement

বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলা উদ্বোধন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভুঁইয়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মুকুল কুমার মল্লিক প্রমুখ।

আলোচনা সভা শেষে রথ টান অনুষ্ঠিত হয়। রথ টানে হিন্দু সম্প্রদায়ের কয়েকশ’ ভক্ত নর-নারী অংশগ্রহণ করেন।

২০ দিনব্যাপী মেলা উপলক্ষে শহরের রথখোলা এবং আশপাশ এলাকার রাস্তার দু’ধারে প্রায় ২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে মুড়ি-মুড়কি, খেলনা, তৈজষপত্র, আসবাবপত্রসহ নানা বাহারি সব জিনিস নিয়ে বসেছেন দোকানিরা। মেলায় নাগরদোলা ও সার্কাসেরও আয়োজন রয়েছে। আগামী ১২ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.