Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
Bangladesh breaking news আন্তর্জাতিক

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

By Tarek HasanFebruary 4, 20262 Mins Read
Advertisement

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে, তার মৃত্যুর স্থান ও প্রকৃতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে সূত্রগুলো। 

গাদ্দাফির ছেলে

বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

গণমাধ্যমকে সাইফ আল ইসলাম গাদ্দাফির আইনজীবী জানান, চার সদস্যের একটি কমান্ডো দল জিনতান শহরে তার বাড়িতে এই হত্যাকাণ্ড চালায়। তিনি বলেন, হামলাকারীরা দ্রুত অভিযান চালিয়ে পালিয়ে যায়। 

লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে সাইফ আল-ইসলামের রাজনৈতিক দলের প্রধানও মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলামকে একসময় বাবার সম্ভাব্য উত্তরসূরি এবং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।

এদিকে তার বোন লিবিয়ান টেলিভিশনে ভিন্ন দাবি করে বলেন, আলজেরিয়া সীমান্তের কাছে তিনি নিহত হয়েছেন। সাইফের বোন দাবি করেন, জিনতান শহরে তাকে হত্যা করা হয়নি। সীমান্তবর্তী এলাকায় ভ্রমণের সময় এই ঘটনা ঘটে বলে দাবি করলেও তিনি এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

২০১১ সালের লিবিয়ায় গণঅভ্যুত্থানের পর সাইফ আল-ইসলাম প্রায় ছয় বছর জিনতানে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে আটক ছিলেন। বিক্ষোভ দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিচার চেয়েছিল। ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেন। পরে পূর্বাঞ্চলে জারি করা সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান।

আরও পড়ুনঃ

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই লিবিয়া কার্যত বিভক্ত অবস্থায় রয়েছে। বিভিন্ন অঞ্চলে প্রতিদ্বন্দ্বী সরকার ও সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ চলছে। বাবার শাসনামলে সাইফ আল-ইসলাম অনানুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে হওয়া আলোচনার ফলেই লিবিয়া পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

February 4, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 4, 2026
তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

February 4, 2026
Latest News
মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

তারেক রহমান

২০ বছর পর বরিশালে তারেক রহমানের জনসভা ৪ ফেব্রুয়ারি

তাসনিয়া ফারিণ

প্রথম গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করছি : তাসনিয়া ফারিণ

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

কিশোরগঞ্জের কৃষি

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াত আমির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.