Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গাবতলী বাসস্ট্যান্ড থেকে নব্য জেএমবি’র ৩ সদস্য গ্রেফতার
জাতীয়

গাবতলী বাসস্ট্যান্ড থেকে নব্য জেএমবি’র ৩ সদস্য গ্রেফতার

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন জামাআতে মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) বর্তমানে নব্য জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ।

গ্রেফতার
প্রতীকী ছবি
Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল্লাহ (২৪), সফিকুল ইসলাম ওরফে মোল্লাজী (৩৮) ও মোস্তফা হোসেন আরিফ (২৫)।

কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, উওরবঙ্গের একটি জেলা হতে বাসযোগে নব্য জেএমবি’র কয়েকজন সদস্য ঢাকায় আসছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম বিভাগ বুধবার রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কাউন্টার টেরোরিজম বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা প্রত্যেকেই পুরাতন জেএমবি’র সদস্য ছিলেন। পরবর্তী সময়ে গুলশান হলি আর্টিজান মামলাসহ একাধিক মামলার আসামী সোহেল মাহফুজের মাধ্যমে তারা নব্য জেএমবির দীক্ষা লাভ করেন। তাদের মোবাইল ফোনে এ্যাপসসহ বিভিন্ন মাধ্যমে নব্য জেএমবি ও বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন।

তারা ২০১৭ সালের শেষের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সদর হাসপাতালের পাশে মহানন্দা নদীর পাড়ে বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির এক সভায় মহসিন ও বাদরুলের মাধ্যমে এ সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন । তারা ওই সভায় উপস্থিত সংগঠনের আরো কয়েক জনের নাম-ঠিকানা প্রকাশ করেছেন।

প্রেস রিলিজে আরো বলা হয়, গ্রেফতারকৃত সফিকুল ইসলাম ওরফে মোল্লাজী এবং মোস্তফা হোসেন আরিফ নব্য জেএমবি’র অন্যান্য সদস্য শাহিন আলম ওরফে আলামিন, জিয়াউর রহমান ওরফে মহসিন, আরিফ, কবির, জহিরুল ওরফে মামুনুর রশিদ ও হারুনসহ বেশ কয়েকজনকে বিভিন্ন সময়ে সশস্ত্র প্রশিক্ষণের জন্য ভারতে নিয়ে যায়।

উলেখ্য, জিয়াউর রহমান ওরফে মহসিন ২০১২ সালে বান্দরবানে জেএমবির অন্তর্কোন্দলে নিহত সালমান ওরফে তারেক হত্যা মামলার আসামি এবং জহিরুল ওরফে মামুনুর রশিদ, ২০১৫ সালে ঢাকার মোহাম্মদপুরে কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী। ভারতে গিয়ে তারা সংঘবদ্ধ হয়ে ঝাড়খন্ড, কেরালাসহ বিভিন্ন রাজ্যে ভারতীয় জঙ্গিদের সাথে যৌথভাবে বোমা তৈরি ও অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০১৯ সালের জুন মাসে তাদের সংগঠনের সদস্য মামুন, জিয়াউর রহমান ওরফে বাদল ওরফে মহসিন ও আল আমিন ওরফে শাহিন ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হলে তারা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসে। প্রশিক্ষণ গ্রহণ করে সন্ত্রসীরা দেশে ফিরে এসে গ্রেফতারকৃত মোঃ আব্দুল্লাহ এর মাধ্যমে সংগঠিত হয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরু করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র পন্থায় বর্তমান সরকারকে উৎখাত, দেশে তথাকথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠা, সদস্য সংগ্রহ ও বৃদ্ধিসহ, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ ইত্যাদির লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণের জন্য ঢাকায় এসেছেন বলে জানায়।

তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa