Advertisement

জুমবাংলা ডেস্ক : পরিবহন শ্রমিক আইন বাতিলের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও কাচঁপুর পয়েন্টে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও চাষাঢ়ায় ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে পরিবহন শ্রমিকরা সড়কে যানবাহন চলাচলে বাধা দেয়। এসময় কোন যানবাহন চলাচল করতে গেলেই শ্রমিকরা ওই পরিবহনের চালকের হামলা করে। চালককে মারধর করে গাড়ি সাইড করিয়ে দেয়। আবার অনেক পরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।

সড়ক মহাসড়কের বেবিটেক্সি, সিএনজি ও গণপরিবহন চলাচলে বাধা দেয়া হয়। যে কারণে সকালে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী অফিসগামী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। শিক্ষার্থীরা বাহন না পেয়ে বাসায় ফিরে গেলেও অফিসগামী মানুষজনকে রিক্সা ও বিকল্প পথে ঢাকায় যেতে দেখা গেছে।

পরিবহন শ্রমিকরা জানান, আইন বাতিল করতে হবে। আইন বাতিল না হওয়া অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘট চলবে।

পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী। তারা বলেন, পরিবহন শ্রমিকরা কোন প্রকার ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট ডাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.