Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গুগলে পদ্মা সেতু নিয়ে কখন, কী খুঁজেছেন মানুষ?
জাতীয়

গুগলে পদ্মা সেতু নিয়ে কখন, কী খুঁজেছেন মানুষ?

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 2, 2022Updated:July 2, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : অনলাইনে পদ্মা সেতু নিয়ে কখন, কী খুঁজেছেন মানুষ? কোন দেশ বা বাংলাদেশের কোন জায়গা থেকে সবচেয়ে বেশি তথ্য সন্ধান করেছেন তারা? কত কনটেন্ট তৈরি হয়েছে এই সেতুকে ঘিরে? গুগল ট্রেন্ডস থেকে বের করা এমন কিছু তথ্য জানুন ছবিঘরে৷ খবর-ডয়েচে ভেলের।

ইন্টারনেটে সার্চে পদ্মা সেতু

Advertisement

সময়ের রেখাচিত্র

পদ্মা সেতু নির্মাণ শুরু হয়েছিল আট বছর আগে৷ এই সময়ে ইন্টারনেটে মানুষের আগ্রহের চিত্র দেখা যাচ্ছে ‘গুগল ট্রেন্ডসের’ গ্রাফে৷ সেতুটি নিয়ে মানুষ সবচেয়ে বেশি আগ্রহী হয়ে ওঠেন চলতি জুনে উদ্বোধনকে ঘিরে৷ দ্বিতীয় সর্বোচ্চ আগ্রহ লক্ষ্য করা গেছে ২০২০ সালের ডিসেম্বরে৷ সেই সময় সেতুটিতে সর্বশেষ স্প্যান বসে৷ দিনের হিসাবে ২৫ জুন উদ্বোধনের দিনই এই সেতুকে ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল৷ পরের দিনই তা অর্ধেকে নেমে আসে৷

গুগলে পদ্মা সেতু নিয়ে কখন, কী খুঁজেছেন মানুষ?

যেসব দেশ থেকে

স্বাভাবিকভাবেই পদ্মা সেতু নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি বাংলাদেশেইা৷ আট বছরের চিত্রে ইন্টারনেট সার্চে এরপরের অবস্থানে আছে মালদ্বীপ, কাতার, ওমান, বাহরাইন৷ তবে গত এক মাসে বাংলাদেশের পরে কাতার, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পদ্মা সেতু নিয়ে সবচেয়ে বেশি ওয়েব সার্চ করা হয়েছে৷

গুগলে পদ্মা সেতু নিয়ে কখন, কী খুঁজেছেন মানুষ?

আগ্রহের বিষয়বস্তু

গত আট বছরে গুগলে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন পদ্মা সেতুর স্প্যান নিয়ে৷ দ্বিতীয় অবস্থানে আছে ‘পদ্মা ব্রিজ প্যারাগ্রাফ’, শিক্ষার্থীদের কাছে যা গুরুত্বপূর্ণ ছিল৷ ‘পদ্মা ব্রিজ পিলার’, ‘টোলের হার’ নিয়েও জানতে চেয়েছেন ব্যবহারকারীরা৷ অন্যদিকে উদ্বোধন, সরাসরি সম্প্রচারের ভিডিও নিয়ে বেশি তথ্য খুঁজেছেন তারা গত একমাসে৷ বাংলায় পদ্মা সেতুর দৈর্ঘ্য, পিলার, খরচ, স্ট্যাটাস, উক্তি খুঁজেছেন মানুষ৷

গুগলে পদ্মা সেতু নিয়ে কখন, কী খুঁজেছেন মানুষ?

খবর সন্ধান

দেশ ভিত্তিতে আট বছরে পদ্মা সেতু নিয়ে গুগলে সবচেয়ে বেশি খবর খোঁজ করা হয়েছে বাংলাদেশ থেকে৷ এরপর বেশি সন্ধান করা হয়েছে নেপাল থেকে৷ তৃতীয় অবস্থানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী কর্মী অবস্থান করা দেশ সৌদি আরব৷ চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য ও ক্যানাডা৷ গত একমাসে বাংলাদেশের বাইরে পদ্মা সেতু সংক্রান্ত সবচেয়ে বেশি খবর খুঁজেছেনে মানুষ মালয়েশিয়া, ক্যানাডা, যুক্তরাজ্য ও ভারত থেকে৷

গুগলে পদ্মা সেতু নিয়ে কখন, কী খুঁজেছেন মানুষ?

ভারতের দুর্গাপুর

গত একমাসে ভারতের মধ্যে বাংলাদেশের প্রতিবেশী রাজ্যগুলো থেকে এই সেতু নিয়ে সবচেয়ে বেশি গুগল সার্চ হয়েছে৷ র্শীষে আছে বাংলাদেশের পূর্বে অবস্থিত ত্রিপুরা৷ এরপর রয়েছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও অরুণাচল প্রদেশ৷ আগ্রহের শীর্ষে ছিল পদ্মা সেতুর টোল হার৷

ইউটিউবে মাওয়া শীর্ষে

গুগল ট্রেন্ডস অনুযায়ী, পদ্মা সেতু নিয়ে গত আট বছরে ইউটিউবে সবচেয়ে বেশি ভিডিও খোঁজা হয়েছে মুন্সিগঞ্জের মাওয়া থেকে, যে স্থানটি পদ্মা সেতুকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে যুক্ত করেছে৷ এরপর সবচেয়ে বেশি ভিডিও অনুসন্ধান হয়েছে বরিশালের আটিপাড়া থেকে৷ তারপরে রয়েছে বাগেরহাট, মাগুরা, রাজশাহী৷ গত একমাসের চিত্রে শীর্ষে ছিল ঝালকাঠি৷

কোটি কনটেন্ট!

গুগলের ওয়েব সার্চে বাংলায় ‘পদ্মা সেতু’ লিখে অনুসন্ধান করলে মোট ৯১ লাখ কনটেন্ট পাওয়া যায়৷ সংবাদ ফলাফল পাওয়া যায় প্রায় ৩০ লাখ৷ এছাড়া ইংরেজিতে ‘Padma Bridge’ লিখে ওয়েব সার্চেও প্রায় ৮৬ লাখের উপরে কনটেন্ট পাওয়া যায়৷ সংবাদ পাওয়া যায় প্রায় দুই লাখ ৭৭ হাজার৷

মীরের ২৭ বছরের সম্পর্ক ভাঙল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa