ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরের মণিরামপুরের একটি রাইস মিলের গুদাম থেকে ৫৪৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকালে পৌর এলাকার বিজয়রামপুরের ভাইভাই রাইস মিলের গুদাম থেকে ওই চাল ও ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-০০২৭) জব্দ করা হয়। পরে মিলমালিক আব্দুল্লাহ আল মামুনকে (৩০) ট্রাকভর্তি চালসহ থানা হেফাজতে নেয় পুলিশ।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, বিজয়রামপুরে একটি রাইস মিলে ট্রাক থেকে সরকারি চাল আনলোড করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাই। প্রাথমিকভাবে ৫৫৫ বস্তা চালের তথ্য ছিল। পরে ওই ট্রাক ও চাতাল থেকে ৫৪৯ বস্তা চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদফতরের সিল মারা রয়েছে। তবে এ চাল জেনারেল রিলিফের না কাবিখা’র তা তদন্ত শেষ না হলে বলা সম্ভব নয়।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, আমরা চালভর্তি ট্রাকসহ রাইস মিলের মালিক আব্দুল্লাহ আল মামুনকে হেফাজতে নিয়েছি। তিনি চালের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে।

রাইস মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, তারা তিনজন চাতাল ব্যবসায়ী ৩০ টাকা দরে ৩৭ মেট্রিক টন চাল খাদ্য গুদাম থেকে কিনেছেন। আজ তিনি ১৬ মেট্রিক টন (৫৫৫ বস্তা) চাল ট্রাকে নিয়ে গোডাউনে নিয়ে যাচ্ছিলেন। ওইসময় সেগুলো জব্দ করা হয়েছে।

মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, বিকেলে খবর পাই, বিজয়রামপুরে মামুনের চাতালে ইউএনও এবং পুলিশ অভিযান চালাচ্ছেন। সেখান থেকে সরকারি চাল জব্দ করা হচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে শুনতে পাই, মামুনসহ কয়েকজন সরকারি এই চাল কিনে গুদামজাত করছিলেন। এরপর প্রশাসনের লোকজন এসে তা জব্দ করেছেন।

তিনি বলেন, সরকারি এই চাল বিক্রির সাথে স্থানীয় ব্যবসায়ী, খাদ্য কর্মকর্তা এবং কতিপয় জনপ্রতিনিধির সম্পৃক্ততা রয়েছে। তদন্ত করা হলে সবার মুখোস উন্মোচিত হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান জানান, গতকাল কিছু ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কাবিখা’র ডিও ইস্যু করা হয়েছে। ওইসব ডিওতে চালের পরিমাণ ছিল ৩৭ দশমিক ৮০০ মেট্রিক টন। তবে কাদের নামে ডিও ছিল তা গুদাম ইনচার্জ ভালো বলতে পারবেন।  সূত্র : সময় নিউজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.