Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা গুরুতর রোগে আক্রান্ত আকমল, জানালেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

গুরুতর রোগে আক্রান্ত আকমল, জানালেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম

By জুমবাংলা নিউজ ডেস্কMay 2, 20202 Mins Read

গুরুতর রোগে আক্রান্ত আকমল, জানালেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম

Advertisement

স্পোর্টস ডেস্ক : আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞা পাওয়া উমর আকমল মৃগী রোগী ছিলেন! চিকিৎসা নিতেও আপত্তি ছিল পাকিস্তানের বিতর্কিত এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের! এমন বিস্ময়কর দাবি করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি।

গেল সোমবার উমরকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি। দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করার দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। সবশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।

২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত পিসিবির চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির প্রধান ছিলেন নাজাম। আর দায়িত্ব নেওয়ার পরপরই উমরের রোগের কথা জানতে পেরেছিলেন তিনি।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে নাজাম বলেছেন, ‘মেডিকেল রিপোর্ট থেকে আমরা নিশ্চিত হয়েছিলাম যে, তার মৃগী রোগ আছে এবং এটা জানার পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আমরা তাকে ফিরিয়ে আনি। যখন তার সঙ্গে দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম যে, এটি গুরুতর সমস্যা। খেলা থেকে তার বিরতি নেওয়া দরকার এবং উপযুক্ত চিকিৎসা নেওয়া উচিত। কিন্তু সে এটা মানতে রাজি ছিল না। সে মানসিকভাবে (মেনে নেওয়ার মতো) তেমন অবস্থায় ছিল না।’

‘যাই হোক, আমি তাকে দুই মাসের জন্য খেলার বাইরে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে মেডিকেল রিপোর্টটি আমি নির্বাচকদের কাছে পাঠাই এবং সিদ্ধান্ত নেওয়াটা তাদের ওপরই ছেড়ে দেই। কারণ, আমি তাদের কাজে হস্তক্ষেপ করতে চাইনি।’

গেল ২০ ফেব্রুয়ারি সব ধরনের ক্রিকেট থেকে উমরকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। এরপর গেল ২০ মার্চ উমরের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। তবে পিসিবির আনা অভিযোগের বিপক্ষে লড়াই করেননি তিনি। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। শৃঙ্খলা কমিটি তাকে সরাসরি শাস্তি দিয়েছে।

নাজাম আরও দাবি করেছেন, দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও উমর কেবল নিজের জন্যই খেলেন, ‘সে দলের নিয়মশৃঙ্খলা কখনোই মানতে চায় না। সে এমন একজন খেলোয়াড়, যে কেবল নিজেকে নিয়ে ভাবে। সে নিজের জন্য খেলে, দলের জন্য নয়। কোনো নিয়মশৃঙ্খলারই তোয়াক্কা করে না সে।’

পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা উমরের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নাজাম বলেছেন, ‘আমার ভয় হচ্ছে, তার ক্যারিয়ার নিয়ে এখন শঙ্কা জেগেছে। আমার ধারণা, এটাই তার জন্য শেষ। তিন বছরের নিষেধাজ্ঞা তার জন্য অবধারিত ছিল। কারণ, সে কখনোই নিয়মশৃঙ্খলা মেনে চলেনি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa