
শুরুতেই মিস হয়ে গেল আসন্ন ভারত সফর। আজ দুপুরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। এই সফরের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন সাকিব। সবকিছু ঠিক থাকলে টেস্ট দলেও নেতৃত্বভার পড়তো তার ওপর। কিন্তু আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় এখন আর ভারত সফরে যাওয়া হলো না সাকিবের।
যেসব সিরিজ মিস হবে সাকিবের
চলতি বছরে নভেম্বরে ভারত সফর। আগামী বছরের জানুয়ারি- ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর (সম্ভাব্য) জুন মাসে অস্ট্রেলিয়া সিরিজ, মার্চে জিম্বাবুয়ে সিরিজ, মে মাসে আয়ারল্যান্ড সফর, জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফর, আগস্ট- সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজ। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটি হতে যাচ্ছে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী বছরের ২৯ অক্টোবর। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দেয়ার একটা সম্ভাবনা থাকছে সাকিবের সামনে। তবে এখনো এ বিষয় বলা মুশকিল।
সবকিছু ঠিকঠাক থাকলে ও নিজের ফিটনেস ধরে রাখলে আগামী বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে সাকিব আল হাসানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



