
সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্ট’স কাপে রান পাননি তামিম। কয়দিন পর যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে। এরপর দেশের মাটিতে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’। কিন্তু তামিমের ব্যাটে কোনো রান নেই। যে কারণে তামিম গুরু সালাউদ্দিনের দ্বারস্থ হয়েছেন। আজ সোমবার মিরপুর একাডেমি মাঠে দেখা গেল, সালাহউদ্দিনের সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেন তামিম। এই সময়ে তামিমকে পরামর্শও দেন সালাহউদ্দিন। শিষ্য কেন রান পাচ্ছে না, গুরু নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
মিরপুর একাডেমি মাঠে প্রায় দেড় ঘণ্টা ধরে তামিমকে দেখা গেল গুরু সালাউদ্দিনের কাছে তালিম নিতে। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ খেলতে ডাক পড়েছে এই দেশসেরা ওপেনারের। আর পিএসএলের আগে প্রিয় ছাত্রের সঙ্গে কাজ করেছেন এই দেশসেরা কোচ। এর আগেও বহুবার নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা গিয়েছে তামিমকে। এমনকি বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর উপস্থিতিতেও সালাহউদ্দিনের সঙ্গে কাজ করেছেন তামিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



