Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় গুলশানে নির্মিত হবে দৃষ্টিনন্দন `সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার’
জাতীয়

গুলশানে নির্মিত হবে দৃষ্টিনন্দন `সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার’

By Hasan Majorডিসেম্বর 15, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক :  ঢাকা উত্তর সিটি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশী স্থপতিদের ডিজাইনেই গুলশানে নির্মিত হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন `ঢাকা উত্তর সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার’।

আজ সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে আয়োজিত “ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন” শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগীতার চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বলেই এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশই আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আতিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য বাংলাদেশী স্থপতি সৃজনশীল কাজের মাধ্যমে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সুনাম অর্জনের পাশাপাশি দেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছেন।

তিনি বলেন, ৩৯ জন স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মডেলগুলো ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়ে জুরী বোর্ডের মাধ্যমে বিচার-বিশ্লেষণ করে “ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন” শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগীতার চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, জুরী বোর্ডে ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোঃ ফরহাদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যসিফিকের স্থাপত্য বিভাগের ডীন স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ফেলো সদস্য স্থপতি কাজী এম আরিফ, সদস্য স্থপতি প্যাট্রিক ডি রোজারিও, ২৪তম নির্বাহী পরিষদের সহ-সভাপতি স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালীদ।

আতিকুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় মোঃ শরীফ ইউ আহমেদ এর মডেলটি প্রথম স্থান, স্থপতি শাহ ফুয়াদ মোঃ সাইরাস এর নেতৃত্বাধীন তিন সদস্যের টীমের মডেলটি দ্বিতীয় স্থান এবং স্থপতি মোহাম্মদ সাইফুজ্জামান এর নেতৃত্বাধীন চৌদ্দ সদস্যের টীমের মডেলটি তৃতীয় স্থান অর্জন করেছে।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরিকল্পিত ঢাকাকে সবার বাসযোগ্য একটি সুস্থ্য, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।

ডিএনসিসি মেয়র প্রধান অতিথি হিসেবে নিজের বক্তৃতাশেষে ফিতা কেটে প্রতিযোগিতায় প্রাপ্ত মডেলগুলো সর্বসাধারণের জন্য তিন দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ২৪তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

জুন 18, 2026
সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

জুন 18, 2026
সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

জুন 18, 2026
Latest News
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa