স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ চার বছর পর ফের শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের মহাযজ্ঞ। ভারতে বসতে যাওয়া টুর্নামেন্টটির ১৩তম আসর পর্দা উঠতে বাকি আর মাত্র ৯৭ দিন। বিশ্বকাপকে সামনে রেখে সমীকরণ মেলাতে শুরু করেছেন সাবেক ক্রিকেট কিংবদন্তিরা।

বিশ্বকাপ

Advertisement

এরই মধ্যে টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর বিশ্বকাপ নিয়ে নানা ভবিষ্যদ্বাণী করছেন নানা ব্যক্তি। টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট শিকারী কে হবে তা নিয়ে চলছে আলোচনা।

এছাড়া সম্ভাব্য সেমিফাইনালিস্টদের নিয়েও অনেকে ভবিষ্যদ্বাণী করছেন। সে তালিকায় যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার ক্রিস গেইল। তিনি জানিয়েছেন এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে কোন চার দল।

বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছেন, এবার সেমিফাইনাল খেলবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান যখন মুখোমুখি হয়, বিশেষ করে বিশ্বকাপে; তখন রাজস্ব বহুগুণ বেড়ে যায়।’

এরপর গেইল বলেন, ‘এই একটা ম্যাচই আইসিসির পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। সম্প্রচারকারী টিভি চ্যানেলগুলোও অনেক লাভবান হয়। তাই এ ধরনের ম্যাচে পাকিস্তান ও ভারতের খেলোয়াড়দের আরো বেশি টাকা দাবি করা উচিত।’

কোন চার দল সেমিফাইনালে খেলবে, সেই ভবিষ্যদ্বাণীতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলা গেইল বলেন, ‘ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে।’

টিভিতে আজকের (৩০ জুন ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google