স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলের দাপট চলছে গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। ‘ক্যারিবিয়ান দৈত্য’র দুরন্ত ৯৪ রানের জন্য শুক্রবার ভ্যাঙ্কুভার নাইটস ৬ উইকেটে হারাল এডমন্টন রয়্যালসকে।

Advertisement
১৬৬ রান তাড়া করতে নেমে ভ্যাঙ্কুভার নাইটস-এর শুরুটা ভাল হয়নি। শুরুতেই টোবিয়াস ভিসি-র উইকেট হারায় তারা। এরপর গেইলের সঙ্গী হন চ্যাডউইক ওয়ালটন। মাত্র ১৭ রানে তিনিও ফিরে যান।
দ্রুত উইকেট হারালেও গেইলকে থামানো যায়নি। ১৩তম ওভারে বিধ্বংসী মেজাজে ধরা দেন গেইল। পাকিস্তানি স্পিনারের ওভারে ৩২ রান নেন ‘ইউনিভার্স বস’। চারটি ছক্কা ও দুইটি বাউন্ডারি হাঁকান গেইল। ৪৪ বলে ৯৪ রান করে কাটিংয়ের বলে ফেরেন তিনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



