Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা গেইলের যে রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস পুরান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

গেইলের যে রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস পুরান

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 18, 20241 Min Read

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন দেশটির তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। ক্রিস গেইল টি-টোয়েন্টিতে ৭৯ ম্যাচে অংশ নিয়ে দেশের হয়ে রেকর্ড ১২৪টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।

গেইলের যে রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস পুরান

Advertisement

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ৬টি চার আর ৮টি ছক্কা হাঁকান নিকোলাস পুরান। এদিন ৮টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে গেইলের সেই রেকর্ড ভেঙে দেন পুরান।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে রেকর্ড ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। তার চেয়ে ১১ ম্যাচ বেশি খেলে মাত্র ৩৯টি ছক্কা হাঁকিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

মঙ্গলবার সেন্ট লুসিয়ায় নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রান করেছে উইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ রানের মাইলফলক।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক শ্রীলংকা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ৭ উইকেটে ২৬০ রানের পাহাড় গড়ে ছিল। ১৭ বছরেও তাদের সেই রেকর্ড অক্ষত আছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে চলতি আসরে দলীয় সর্বোচ্চ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া করে ৭ উইকেটে ২০১ রান। শ্রীলংকা ২০১/৬ রান করে নেদারল্যান্ডসের বিপক্ষে।

এদিন ২১৮ রান করে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যারিবীয়রা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

জুন 17, 2026
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

জুন 17, 2026
মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

জুন 17, 2026
Latest News
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

নরওয়ে

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa