
এর আগে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ ও ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের কিছু পরেই টুইট করে এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।বিনা প্ররোচনায় কাশ্মীরে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয় বলে উল্লেখ করেন আফ্রিদি। রাষ্ট্রপুঞ্জের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক।আন্তর্জাতিক স্তরে এই বিষয়টি তুলে ধরার আর্জিও জানান।
কিন্তু পাল্টা টুইটে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি সাবেক ভারতীয় ক্রিকেটার তথা দিল্লি সাংসদ গৌতম গম্ভীর।শাহিদ আফ্রিদির পরে কাশ্মীর প্রসঙ্গে এ বারে মুখ খুললেন বর্তমান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



