Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গোপালগঞ্জে চাহিদার তুলনায় ১৪ হাজার ৭৭৪ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন
জাতীয় বিভাগীয় সংবাদ

গোপালগঞ্জে চাহিদার তুলনায় ১৪ হাজার ৭৭৪ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 27, 2022Updated:July 27, 20223 Mins Read

মনোজ কুমার সাহা, বাসস: জলাভূমি বেষ্টিত গোপালগঞ্জ জেলায় গত অর্থ বছরে  চাহিদার তুলনায় ১৪ হাজার ৭৭৪ মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে এসব মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চালান করা হয়েছে। অতিরিক্ত মাছ উৎপাদন করে খামারী লাভের টাকা ঘরে তুলছেন। চাহিদার উদ্বৃত্ত মৎস্য উৎপাদন করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন মৎস্য খামারীরা। এতে অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে।

গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বিজিৎ বৈরাগী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা আরো জানান, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায়  ২২৯ টি বিল ও জলাভূমি, ১০ টি নদী, ৬টি বাওড় ও ৩৩৪ টি খাল রয়েছে। এসব উৎস হতে প্রতি বছর ১০ হাজার মেট্রিক টন পুঁটি, ট্যাংরা, শৈল, মাগুর, কই, শিং, টাকি, খলিশা, গজার, রুই, কাতলা, বোয়াল, আইড়, চিংড়ি, ইলিশ, নান্দেলসহ বিভিন্ন প্রজাতির মাছ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়। ১৯ হাজার ৩৫০টি বেসরকারি পুকুর ও ১৩২টি সরকারী খাস পুকুরে ১৭ হাজার ১৫৮ জন খামারী  ৩১ হাজার ২শ’ মেট্রিক টন রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া,গ্রাস কার্পসহ কার্প জাতীয় মাছ উৎপাদন করেন। এছাড়া ২ হাজার ৩৭৫ চিংড়ি ঘেরে ১০০০ খামারী ১ হাজার ৭১৩ মেট্রিক টন চিংড়ি উৎপাদন করেন। সব মিলিয়ে জেলায় ৪১ হাজার ৯১৩ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। প্রতি কেজি মাছ গড়ে ২শ’ টাকা দরে খামারী ও মৎস্যজীবীরা বিক্রি করেন। সে হিসেবে এ জেলায় ৮৩৮ কোটি ২৬ লাখ টাকার মাছ উৎপাদিত হয়। গোপালগঞ্জ জেলাবাসীর সারা বছরের মাছের চাহিদা ২৭ হাজার ১৩৯ মেট্রিক টন মাছ । চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত উৎপাদন হয় ১৪ হাজার ৭৭৪ মেট্রিক টন মাছ।

Advertisement

ওই কর্মকর্তা আরো জানান, উদ্বৃত্ত উৎপাদিত মাছ ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। মাছে উদ্বৃত্ত এ জেলায় মাছ চাষের অনুকূল পরিবেশ রয়েছে। তাই প্রতি বছরই খামারীরা নতুন নতুন খামারের সংখ্যা বৃদ্ধি করে চলেছেন। এ কারণে এ জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের মৎস্যচাষি হাফিজুর রহমান  বলেন, মাছ চাষে মৎস্য অধিদপ্তর আমাদের সব ধরনের সহযোগিতা, পরামর্শ দিচ্ছে। আমাদের মাছ খুবই সুস্বাদু। তাই ঢাকাসহ বিভিন্ন জেলায় আমাদের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে আমরা লাভজনক মাছের চাষ সম্প্রসারণ করছি।

মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের মৎস্য চাষি খলিলুর রহমান সোহেল বলেন, মৎস্য খাদ্যের দাম বেড়েছে। আমরা মৎস্য খাদ্য নির্ভর মাছ চাষ করলে লাভ কম হত। চান্দা বিলে আমার পুকুর। এখানে প্রাকৃতিক পরিবেশে ও বিলের খাবার দিয়ে খুব কম খরচে আমরা মাছ উৎপাদন করি।  এ প্রক্রিয়ায় মাছ চাষে আমাদের বেশ লাভ থাকে। তাই প্রতি বছর আমরা মাছ চাষ বৃদ্ধি করছি।  মৎস্য খাদ্য নির্ভর খামারীদের কথা চিন্তা করে মাছের খাবারের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানান ওই মৎস্য খামারী।

কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের মৎস্য খামারী জামাল উদ্দিন বলেন, গোপালগঞ্জে উৎপাদিত সুস্বাদু মাছের চাহিদা রয়েছে সারা দেশে। এখানে মাছের উৎপাদনও আমরা বাড়াচ্ছি। এখন পদ্মা সেতু হয়েছে। আমরা সরাসরি ঢাকার বাজারে মাছ নিয়ে মার্কেট ধরতে পারছি। এতে আমরা আগের তুলনায় প্রতি কেজি মাছ ৫০ টাকা বেশিতে বিক্রি করতে পারছি। আমাদের লাভ বাড়িয়ে দিয়েছে পদ্মা সেতু।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa