মোটরসাইকেল

Advertisement

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের তিনজন আরোহীর প্রাণহানি হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বিশ্বনাথপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী উপজেলার নাওরা দোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হিরোন্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান (রুহিন) (১৫), দশম শ্রেণির ছাত্র একই গ্রামের মো. লাবু খন্দাকারের ছেলে আল আমিন খন্দকার (১৫) তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে আসে এবং একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিশ্বনাথপুর রেল ক্রসিং অতিক্রম করার সময়ে তারা মোটরসাইকেল নিয়ে রেলের সামনে পড়লে এ দুঘর্টনার ঘটে।

পরে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের অপর বন্ধু দশম শ্রেণির ছাত্র হিরোন্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহানকে (১৫) মুমূর্ষু অবস্থায় কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

কাশিয়ানী থানার এসআই রতন বরৈাগী জানান, চার বন্ধু একটি মোটরসাইকেলে জয়নগর থেকে ব্যাসপুর যাওয়ার সময়ে রেল ক্রসিং অতিক্রম করার সময়ে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী লোকাল ট্রেনের সাথে বেঁধে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং একজন আহত হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.