Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা গোয়েঙ্কারা আইপিএলে এসেছেন কেবলই ব্যবসা করতে: শেবাগ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

গোয়েঙ্কারা আইপিএলে এসেছেন কেবলই ব্যবসা করতে: শেবাগ

By Md EliasMay 13, 20242 Mins Read

সঞ্জীব গোয়েঙ্কা রাগ্বানিত ভঙ্গিতে কিছু একটা বলতে চাইছেন। বিমর্ষমুখে সেই কথা শুনে যাচ্ছেন লোকেশ রাহুল। অনেকের চোখে এটিই ২০২৪ সালের আইপিএলের সবচেয়ে বিব্রতকর দৃশ্য হয়ে থাকবে। প্রকাশ্যে দলের অধিনায়ককে কথার তোপে ভাসাচ্ছেন দলের মালিক– এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। বরং দল হারার পরেও শাহরুখ খান, প্রীতি জিনতারা খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন এমন দৃশ্যই বারবার চোখে এসেছে বিগত ১৬ বছরে।

শেবাগ

Advertisement

সঞ্জীব গোয়েঙ্কার এমন আচরণ মোটেই সহজভাবে নেননি ভারতের বিশ্বকাপজয়ী তারকা বীরেন্দর শেবাগ। তার মতে, সঞ্জীব গোয়েঙ্কারা আইপিএলে এসেছেন কেবলই ব্যবসা করতে। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে নয়। কদিন আগে জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ শামি রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শেবাগ।

ঘটনা ঘটে আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টসের হারের পর। অধিনায়ক রাহুলকে মাঠের মধ্যেই ভর্ৎসনা করতে দেখা যায় দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। পরপর দুবার দলকে আইপিএলের প্লে অফে তুললেও এবার কিছুটা পিছিয়ে আছে এলএসজি। হারের পর সঞ্জীব গোয়েঙ্কা বিরক্ত হয়ে তিনি রাহুলের ওপর অসন্তোষ দেখান। কিন্তু সবটাই করেন মাঠের মধ্যে ক্যামেরার সামনে।

বিষয়টি ছড়িয়ে যেতে সময় নেয়নি। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে লোকেশ রাহুলের কাছে পুরো বিষয়টি বেশ বিব্রতকর ছিল।

আইপিএলের ম্যাচে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বর্তমানে বিশেষজ্ঞদের কাজ করছেন ভারতের এই বিশ্বকাপজয়ী শেবাগ। পুরো বিষয়টি নিয়ে দলের মালিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, ‘আপনি ব্যবসা করতে এসেছেন, সবাই তাই করছে। ফলাফল যাই হোক না কেন ৪০০ কোটি টাকা তো লাভ হচ্ছে, ক্ষতির তো কোনও সম্ভাবনাই নেই। তাই ফলাফল যাই হোক না কেন ক্রিকেটারদের উদ্বুদ্ধ করা উচিত আপনার।’

এরপরেই নিজের উদাহরণ টেনে আনেন শেবাগ, ‘ক্রিকেটাররা যদি ভাবে এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিলে আমায় অন্য দল নিয়ে নেবে, তখন সেটা ভালো হবে? কোনও প্লেয়ারকে হারালে তো জয়ের সম্ভাবনা আরও কমবে। আমি যখন পঞ্জাব ছেড়েছিলাম তখন তাঁঁরা পাঁচ নম্বরে ছিল, এরপর আর ওরা পাঁচে শেষ করতেই পারেনি। ‘

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

শেবাগের মতে, ‘কর্ণধাররা প্রশ্ন করতেই পারে যে কি সমস্যা হচ্ছে, কিন্তু সেটা ড্রেসিং রুমে বা সংবাদ সম্মেলনের সময় করতে পারে। দলের কোনও ক্রিকেটারকে নিয়ে সমস্যা থাকলে টিম ম্যানেজমেন্ট বা কোচকে তা নিয়ে প্রশ্ন করতে পারে। কারণ কোচ, অধিনায়ক দল পরিচালনা করে। কিন্তু এভাবে মাঠের ভিতর কাউকে বিড়ম্বনায় না ফেলে তাদের উদ্বুদ্ধ করা উচিত’।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

July 7, 2026
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026

Latest News

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa