Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গোল্ডেন মনিরের ৭ সহযোগীকে দুদকে তলব
জাতীয়

গোল্ডেন মনিরের ৭ সহযোগীকে দুদকে তলব

By iNews DeskDecember 2, 20202 Mins Read

গোল্ডেন মনিরের ৭ সহযোগীকে দুদকে তলব

Advertisement
জুমবাংলা ডেস্ক : র‌্যাবের অভিযানে গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজউক ও গণপূর্ত অধিদফতরের সাত কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভাট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুদক উপ-পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত আলাদা চিঠিতে তাদের ৮ ও ১০ ডিসেম্বরের মধ্যে তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, দুদক উপ-পরিচালক মো. সামছুল আলম ও সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর সমন্বয়ে দুই সদস্যের একটি বিশেষ টিম গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে। অনুসন্ধানে গোল্ডেন মনিরের দুর্নীতির সঙ্গে ওই সাতজনের সংশ্নিষ্টতা পেয়েছে দুদক।

এ কারণেই ওই সাতজনকে তলব করেছে দুদক। এর মধ্যে আগামী ৮ ডিসেম্বর তিনজনকে ডাকা হয়েছে। এর মধ্যে রাজউকের সিবিএ নেতা আবদুল জলিলকে এ দিন সকাল ১০টায়, রাজউকের নিম্নমান সহকারী ও সিবিএ নেতা মো. ওবায়দুল্লাহকে সকাল সাড়ে ১১টায় ও রাজউকের উচ্চমান সহকারী ও প্রতিষ্ঠানটির শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মালেককে দুপুর ২টায় ডাকা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক শেখ শাহিনুল ইসলামকে আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসূকে একই দিন বেলা সাড়ে ১১টায় ডাকা হয়েছে।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ওরফে সোনা শফিককে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাউয়ুমকে বেলা সাড়ে ১১টায় ডাকা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক। দুদক পরিচালক আকতার হোসেন আজাদের স্বাক্ষর করা নোটিশ দুটি তাদের ঠিকানায় পাঠানো হয়।

এর আগে, গত ২১ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডার মনিরের ছয়তলা বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের অভিযানে মনিরের বাসা থেকে বিদেশি একটি পিস্তল, চারটি গুলি, চার লিটার বিদেশি মদ, ৩২টি নকল সিল, ২০ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৫০১ ইউএস ডলার, ৫০০ চাইনিজ ইয়েন, ৫২০ রুপি, ১ হাজার সিঙ্গাপুরের ডলার, ২ লাখ ৮০ হাজার জাপানি ইয়েন, ৯২ মালয়েশিয়ান রিঙ্গিত, হংকংয়ের ১০ ডলার, ১০ ইউএই দিরহাম, ৬৬০ থাই বাথ উদ্ধার করা হয়েছে।

এগুলোর মূল্যমান ৮ লাখ ২৭ হাজার ৭৬৬ টাকা। এছাড়া ৬০০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ কোটি ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa