
গ্যাবায় গত ৩২ বছরে টানা ৩১ টেস্টে অপরাজিত থাকার পর হারল অস্ট্রেলিয়া। এই মাঠে তারা ভারতের আগে সবশেষ হেরেছিল ১৯৮৮ সালের নভেম্বরে ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নির্দিষ্ট কোনো ভেন্যুতে টানা সবচেয়ে বেশি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড পাকিস্তানের। ১৯৫৫ থেকে ২০০০ সালের মধ্যে করাচি জাতীয় স্টেডিয়ামে টানা ৩৪ টেস্টে অপরাজিত ছিল পাকিস্তান।
এশিয়ার প্রথম দল হিসেবে গ্যাবায় টেস্ট জিতল ভারত। এই মাঠে এশিয়ান দলগুলোর বিপক্ষে আগের ১৫ টেস্টের ১২টি জিতেছে অস্ট্রেলিয়া। বাকি তিনটি ড্র হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



