Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গ্রামীণফোনের সিএসটিও হিসেবে যোগ দিলেন আন্দ্রেয়াস হগবার্গ
জাতীয়

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে যোগ দিলেন আন্দ্রেয়াস হগবার্গ

By Arif ArmanJune 3, 20262 Mins Read

সিএসটিও হিসেবে যোগ

Advertisement
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রেয়াস হগবার্গ। গত ১ জুন থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

নতুন দায়িত্বে আন্দ্রেয়াস গ্রামীণফোনের কৌশলগত রূপান্তর কার্যক্রমে নেতৃত্ব দেবেন এবং কোম্পানির পাঁচ বছর মেয়াদি কৌশল বাস্তবায়নের তত্ত্বাবধান করবেন। একই সঙ্গে উদ্ভাবন, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তর কার্যক্রম পরিচালনা করবেন।

গ্রামীণফোন জানিয়েছে, সিএসটিও হিসেবে তিনি কোম্পানির প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, পরিচালন দক্ষতা উন্নয়ন এবং ডিজিটালভাবে আরও সক্ষম টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ফিন্যান্স, প্রযুক্তি ও শেয়ার্ড সার্ভিসেস খাতে নরডিক অঞ্চল, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে টেলিনর গ্রুপে আন্দ্রেয়াসের ২১ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ তিনি জুন ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন।

আন্দ্রেয়াসকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাত বর্তমানে পরিবর্তন ও সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এআই, ডেটা, ডিজিটাল সেবা, আইওটি ও নিরাপত্তা সেবার প্রসারের এই সময়ে কৌশলগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, আন্দ্রেয়াসের নেতৃত্ব গ্রামীণফোনকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আন্দ্রেয়াস হগবার্গ বলেন, গ্রামীণফোনের মতো একটি শক্তিশালী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী সেবা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি মূল্য নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

আন্দ্রেয়াস নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকস থেকে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি আইএমডি, ইনসিয়াড (আইএনএসইএডি) এবং স্টকহোম স্কুল অব ইকোনমিকস থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    মালয়েশিয়ার শ্রমবাজার

    মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

    June 24, 2026
    ডিসি সারওয়ার

    মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

    June 24, 2026
    bobby-hajjaj

    জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

    June 24, 2026

    Latest News

    মালয়েশিয়ার শ্রমবাজার

    মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

    ডিসি সারওয়ার

    মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

    bobby-hajjaj

    জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

    মোটরসাইকেল চালক

    সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

    সঞ্চয়পত্র বিক্রি

    সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

    পেনশন

    পেনশন নিয়ে বড় সুখবর

    বৃষ্টি

    উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

    স্বাস্থ্য কর্মকর্তা

    হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

    নতুন পে স্কেল

    নতুন পে স্কেল কার্যকর আসলে কীভাবে?

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa