Advertisement

জুমবাংলা ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছে। উন্নয়নের ছোঁয়া এখন শুধু শহরে নয়, গ্রামেও পৌঁছেছে। গ্রামগুলো শহরে পরিণত হয়েছে।গ্রামে কেউ এখন বাসি পান্তা ভাত খায় না,খালি পাঁয়ে হাটে না।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক এমপি মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলেছিল পদ্মা সেতু হবে না, কিন্তু শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর ওপর দিয়ে যাতায়াত করবে। গ্রামে বসে এখন সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যায়। মোবাইলের মাধ্যমে ঘরে বসেই টাকা লেনদেন করতে পারে সাধারণ মানুষ। ঘরে বসেই স্কুল-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারছে মানুষ। এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।

বিএনপির সিরিজ বৈঠকের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) বলে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না, কিন্তু কোনো সরকারের অধীনে কখনই নির্বাচন হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। রাত ১২টার যারা টেলিভিশনে বড় বড় কথা বলে তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে সেটি কোনো দিন বাস্তবায়ন হবে না। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। তিনি আরও বলেন, চরফ্যাশন উপজেলার প্রকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। এখানে সারাদেশ থেকে পর্যটকরা আসেন। দেশের অন্যান্য অঞ্চলের মত চরফ্যাশনেও উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে সব কিছুই এখন হাতের নাগালে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সার, জেলা তথ্য কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তথ্যমন্ত্রী ভোলার সাবেক এমপি মরহুম অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।এছাড়াও ভোলা ও চরফ্যাশন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।পাশাপাশি দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, জ্যাকব টাওয়ার ও ফ্যাশন স্কয়ার পরিদর্শন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.