Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় গ্রিল কেটে চুরি : অভিনেতাসহ গ্রেফতার ৪
অপরাধ-দুর্নীতি জাতীয়

গ্রিল কেটে চুরি : অভিনেতাসহ গ্রেফতার ৪

By iNews Deskএপ্রিল 11, 20202 Mins Read

Advertisement
রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাটে গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকা এবং ল্যাপটপ চুরির ঘটনায় মূলহোতা জিসানসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

গ্রেফতাররা হলেন, চক্রের মূলহোতা মো. হাসান (জিসান), অপর দুই সহযোগী মো. আনোয়ার হোসেন, ভ্যান চালক মো. আব্দুল আলীম ও চোরাই স্বর্ণের ক্রেতা মো. লিখন শেখ।

গোয়েন্দা দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামসুল আরেফিন জানান, গত ৩১ মার্চ ভোরে কলাবাগান থানার সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাটে গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকা এবং ল্যাপটপ চুরি করে অজ্ঞাতনামা চোরচক্র।

এ ঘটনায় গত ২ এপ্রিল কলাবাগান থানায় একটি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ মামলার ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক পর্যায়ে গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দু’জনকে শনাক্ত করে।

বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ১০ এপ্রিল সকাল পর্যন্ত দীর্ঘ অভিযানে ধানমন্ডি, হাজারীবাগ এবং লালবাগ থানা এলাকা হতে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, এ চক্রের মূলহোতা হাসান ওরফে জিসান মূলতঃ একজন অভিনয় শিল্পী। কয়েকটি নাটক এবং টেলিফিল্ম এ সে অভিনয় করেছে। তার অভিনীত শর্টফ্লিম, নাটক ও ভিডিও এর জন্য নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে। যার নাম Bayati bari (বয়াতি বাড়ি)।

তাকে প্রথম গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরির ঘটনায় সরাসরি জড়িত অপর দুই সহযোগী আনোয়ার হোসেন এবং ভ্যান চালক আব্দুল আলীমদের নাম জানায় এবং তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় মূলহোতা জিসানের বাসা থেকে চুরি হওয়া চেইন, আংটিসহ কিছু স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। চুরি করা স্বর্ণ সে আজিমপুর এবং নারায়ণগঞ্জে বিক্রি করে বলে জানায়| পরবর্তী সময় চোরাই স্বর্ণের ক্রেতা লিখন শেখকে তার আজিমপুরের বাসা থেকে গ্রেফতার এবং তার বাসা থেকে চুরি যাওয়া আংটি এবং চুরির ভাংগা অংশ উদ্ধার করে জব্দ করা হয়। এ চক্রটি আরও কয়েকটি চুরির ঘটনার কথা স্বীকার করেছে। তদন্ত এবং অভিযান অব্যাহত আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

জুন 16, 2026
বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

জুন 16, 2026
ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
Latest News
আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

লাইসেন্স

লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

সহযোগিতা

বিএসএফের পুশ-ইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ বাংলাদেশিকে আটক

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa