Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘাটারচর-মতিঝিল রুটে পাইলট আকারে ফ্র্যাঞ্চাইজি চালু করা হবে : তাপস
জাতীয়

ঘাটারচর-মতিঝিল রুটে পাইলট আকারে ফ্র্যাঞ্চাইজি চালু করা হবে : তাপস

By Shamim RezaDecember 8, 20202 Mins Read

ঘাটারচর-মতিঝিল রুটে পাইলট আকারে ফ্র্যাঞ্চাইজি চালু করা হবে : তাপস

Advertisement

জুমবাংলা ডেস্ক : আগামী বছরের পহেলা এপ্রিল থেকে ঘাটারচর-মতিঝিল রুটে পাইলট আকারে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ নগর ভবনের বুড়িগঙ্গা হলে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রেশনালাইজেশন’ কমিটির ১৪তম সভায় ডিএসসিসি মেয়র এই আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র জানান, বাস রুট রেশনালাইজেশন সম্পর্কিত বিশেষজ্ঞদের কাছ থেকে ৯টি ক্লাস্টারে ২২টি কোম্পানি ও ৪২টি রুটের যে প্রস্তাবনা এসেছে, সেটা আমরা চূড়ান্ত করা হয়েছে। এরই আলোকে প্রাথমিকভাবে একটি রুটের আংশিক অংশে- ঘাটারচর থেকে মতিঝিল অংশে- পাইলটিং হিসেবে ফ্রেঞ্চাইজি ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। আগামী ৩১ মার্চের মধ্যে এই প্রাথমিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি প্রবর্তনের কার্যক্রম সম্পন্ন করার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যারা অংশীদার আছেন, তাদের সাথে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করে দায়িত্বগুলো বন্টন করা হয়েছে। এই সময়সীমার মধ্যে স্ব স্ব অংশীদার ও কর্তৃপক্ষ এ দায়িত্বগুলো সম্পন্ন করা যাবে। এই কার্যক্রম সম্পন্ন করতে পারলে ঘাটারচর-মতিঝিল অংশে ফ্র্যাঞ্চাইজি কার্যক্রমের সূচনা করা যাবে।

পাইলটিং এ কার্যক্রমের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সবগুলো রুটে ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা অচিরেই গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে এনে ঢাকাবাসীকে এর সুফল দিতে পারব।’

আগামী ১৯ জানুয়ারী কমিটির পরবর্তী সভা আহ্বান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি, বর্তমানে আমাদের পরিকল্পিত ঘাটারচর-মতিঝিল রুটে ১৬৫ বাস চলাচল করে। মালিকপক্ষ পরবর্তী সভার আগের এই সময়সীমার মধ্যে কোম্পানি গঠনের জন্য একটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করবে।’

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণের, আমাদের দুজনেরই একটি যানজটমুক্ত শহর উপহার দেয়ার ম্যানিফেস্টো ছিল। এই শহরে প্রচুর যানজট এবং একটি বাসের সামনে আরেকটি বাসের আগে যাওয়ার প্রতিযোগিতা। ডিসিপ্লিন ছাড়া, ম্যানেজমেন্ট ছাড়া চলছিল। কিন্তু আজ অনেকক্ষণ পুঙ্খানুপুঙ্খভাবে কার কি দায়িত্ব সেটি নিয়ে আলাপ করেছি। এটি অত্যন্ত একটি জটিল ব্যাপার। কিন্তু তারপরও আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি, তাহলে সমস্যার সমাধান সম্ভব হবে। এরই প্রেক্ষিতে আমরা ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলটিং হিসেবে বাস রুট ফ্রাঞ্চাইজি চালু করছি।’

বৈঠকে কমিটির সদস্যদের মাঝে ডিএমপি পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম, বিআরটিএ -এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. এহসানে এলাহী, বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ডিটিসিএ এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দীন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমাল উদ্দিন আহমদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa