Advertisement
জুমবাংলা ডেস্ক :  ঢাকা সফররত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুরুত্ব দেওয়া হয় ৩টি বিষয়ে। যার মধ্যে রয়েছে পণ্য রপ্তানি, চুক্তিভিত্তিক চাষাবাদ এবং কমনওয়েলথ ইস্যু।

হাছান-শার্লির বৈঠক শেষে মঙ্গলবার (২০ ফ্রেবুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আফ্রিকা অনুবিভাগের মহাপ‌রিচালক এএফএম জাহিদ উল ইসলাম ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

মহাপ‌রিচালক জাহিদ উল ইসলাম জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মাঝে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কি কি পণ্য ঘানাতে রপ্তানি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বিষয় ছিল। চুক্তিভিত্তিক চাষাবাদের জন্য ঘানা উপযুক্ত কি না এবং আমরা এ ব্যাপারে সমঝোতায় যেতে পারি কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জাহিদ উল ইসলাম বলেন, ঘানা কমনওয়েলথভুক্ত একটি রাষ্ট্র। আগামী অক্টোবরে সামোয়াতে সেক্রেটারি হেড অব লিডারদের সম্মেলন আছে। সেই সম্মেলনে কমনওয়েলথ সেক্রেটারি নির্বাচিত হবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত, এ তিনটি বিষয়ে আমরা ব্যাপাকভাবে আলোচনা করেছি।

আফ্রিকায় চুক্তিভিত্তিক চাষাবাদ নিয়ে এক প্রশ্নের জবাবে আফ্রিকার মহাপরিচালক বলেন, ২০১৬ সালে ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছে। এখনো সেই অর্থে আলোর মুখ দেখেনি। তবে আমরা ঘানার সঙ্গে আলোচনা করেছি এবং কাম্পালায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইডলাইন মিটিং হয়েছে। উগান্ডা আমাদের ২০ হাজার হেক্টর জমি লিজ আকারে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। আমরা এফবিসিসিআইয়ের সঙ্গে মিটিং করেছি। উগান্ডাতে আমরা সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের নিয়ে একটি সফর করব।

কমনওয়েলথে সেক্রেটারি প্রার্থী প্রসঙ্গে জাহিদ উল ইসলাম জানান, ৩১ মার্চ ডেডলাইন। তানজানিয়া তুলে নিয়েছে আবেদন। এখন পর্যন্ত তিনটা দেশ আছে। গাম্বিয়া, ঘানা এবং লেসেতো।

এ সময় মুখপাত্র সেহেলী সাবরীন জানান, দুই মন্ত্রীর আলোচনায় বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল, পাট ও পাটজাত পণ্য ছাড়াও সিরামিকস ও লেদার পণ্য রপ্তানির বিষয়টি ছিল। আমাদের মন্ত্রী বলেছেন, যদি ঘানা থেকে কৃষিজমি লিজ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের দেশের লোকজন সেখানে গিয়ে চাষাবাদ করলে, এটা খাদ্য নিরাপত্তায় দুই দেশের জন্য উইন উইন সিচুয়েশন তৈরি হবে।

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘অল-আউট অ্যাকশন’-এ যাবে র‌্যাব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.