
এদিকে, ভোলা জেলা প্রশাসকের আয়েজনে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। মাছ ধরা সকল নৌকা ও ট্রলারকে সাগর মোহনা থেকে নিরাপদে ফিরে আসতে বলা হয়েছে। এছাড়াও বিচ্ছিন্ন চরবাসীকে নিরাপদে রাখতে ছয়শ ৬৮টি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সিপিবির ১০ হাজার দু’শ কর্মীসহ মোট ১৩ হাজার সদস্য উপকূলীয় এলাকায় সতর্কবার্তা পৌঁছে দিচ্ছেন। উপকূলীয় চরবাসীর গবাদি পশু নিরাপদে মুজিব কিল্লায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এছাড়াও দূর্যোগের আগে ও পরে সকল পরিস্থিতি মোকাবিলায় জেলায় ৯২টি মেডিক্যাল টিম গঠন করা হচ্ছে। ভোলা জেলায় কর্মরত সকল সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক। কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ১২ হাজার সেচ্ছাসেবক কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



