Advertisement

ঘূর্ণিঝড়-বুলবুলে-আটকা-পড়লেন-পাপন-2

স্পোর্টস ডেস্ক : অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উৎকণ্ঠা ছড়িয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। দুই দেশের অসংখ্য মানুষ এতে হয়েছেন গৃহবন্দী, বিপর্যস্ত হয়েছে নাগরিক জীবন। পাওয়া গিয়েছে হতাহতেরও খবর। সেই বুলবুলে আটকা পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।

চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করার জন্য ভারত গিয়েছেন বিসিবি বিগ বস। ম্যাচের ভেন্যু নাগপুরে যাওয়ার আগে তিনি কলকাতায় অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে।

বিসিসিআই বিগ বসের সঙ্গে নানান বিষয়ে আলোচনা হয়েছে বিসিবি সভাপতির। যেখানে উঠে এসেছে আসন্ন টেস্ট সিরিজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সব দিক। সেই আলোচনা শেষে শনিবার সন্ধ্যায়ই কলকাতা থেকে নাগপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিলো পাপনের।

রবিবার ম্যাচের আগে দলের সঙ্গে ডিনার করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার কলকাতা থেকে উঠতে পারেননি বিমানে। নির্দিষ্ট সময়ের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। ফলে শনিবার নাগপুর যেতে পারেননি পাপন।

তবে রাতটা কলকাতায় কাটিয়ে আজ সকালেই তিনি রওনা হচ্ছেন নাগপুরের উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে তাকে প্রথমে যেতে হবে ভারতের রাজধানী শহর দিল্লিতে। পরে সেখান থেকে নাগপুরের বিমানে চেপে বসবেন। দুপুর নাগাদ যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.