Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘূর্ণিঝড়ে জনসাধারণের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি তোফায়েলের আহ্বান
জাতীয়

ঘূর্ণিঝড়ে জনসাধারণের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি তোফায়েলের আহ্বান

By জুমবাংলা নিউজ ডেস্কমে 19, 20202 Mins Read
ঘূর্ণিঝড়ে জনসাধারণের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি তোফায়েলের আহ্বান
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ জনসাধারণের যানমাল রক্ষায় ঘূর্ণিঝড়ের সময় এবং পরবর্তীতে তাদের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশে একটি ভহাবহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের ছোবল থেকে সাধারণ জনসাধারণকে রক্ষা করার জন্য নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।

তোফায়েল আহমেদ নিজস্ব উদ্যেগে আজ বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের ধনীয়া ইউনিয়নে ১০ হাজার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে টেলি কনফারেন্সে এসব কথা বলেন। এর আগে ৩ দফায় তিনি ৩০ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর পদ্ধতিতে গরীব মানুষের মাঝে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন। এই টাকা যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে। একই ঘরে একাধিক ব্যাক্তির নাম লিষ্ট করা যাবেনা। কেউ এ ধরনের তালিকা করলে তা বাদ দিতে হবে।

তোফায়েল আরো বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশে ব্যাপক ভাবে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের শিল্প কল-কারখানার জন্য প্রায় এক লক্ষ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। যতদিন পর্যন্ত এই করোনা দুর্যোগ থাকবে, ততোদিন পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম চলবে।

সাবেক এই মন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সকল গরীব মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ত্রাণ নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, সে ব্যাপারেও তিনি সকলকে সর্তক করে দেন। তিনি যার যার সামর্থ অনুয়ায়ী ত্রাণ নিয়ে দুস্থ মানুষের পাশে দাড়াতে সকলের প্রতি অনুরোধ জানান।

সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ আরো বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় মানুষদের এসব ত্রাণ পৌছে দিতে হবে। কারো সাথে যেন কারো স্পর্শ না হয়। কারণ করোনা একটি ছোঁয়াছে রোগ।

স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, যেসব এলাকায় করোনা রোগী সনাক্ত হয়, সে’সব এলাকা লকডাউন করে দিতে হবে। এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেন জনসাধারণ না যেতে পারে সে ব্যাপারে নজর দিতে হবে।

এসময় জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কমর্কর্তা মো: মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ্বী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে বাপ্তা, কাচিয়া, রাজাপুর, পূর্ব ইুলশা, রাজাপুর ও পশ্চিম ইলিশা ইউনিয়নে প্রথম দিনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026
Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

জুন 21, 2026

Latest News

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

Ilias-Ali

ইলিয়াস আলী গুম হন যেভাবে, জানা গেল সাক্ষীর বর্ণনায়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa