Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ঘোড়ার ওপর অত্যাচার: অলিম্পিক থেকে সরে গেলেন তিনবারের সোনাজয়ী
অন্যান্য খেলাধুলা

ঘোড়ার ওপর অত্যাচার: অলিম্পিক থেকে সরে গেলেন তিনবারের সোনাজয়ী

By Md EliasJuly 25, 20242 Mins Read

অলিম্পিকে গ্রেট ব্রিটেনের হয়ে অন্যতম সেরা তারকা বলা চলে তাকে। ঘোড়ার পিঠে শার্লট ডুজারডেনের মতো নিখুঁত খুব কমই আছেন। ব্রিটেনের পতাকায় শার্লট জিতেছেন ছয়টি পদক। যার মধ্যে আছে তিনটি সোনা। পদক বিবেচনায় তিনি ব্রিটেনের সেরা নারী অলিম্পিক তারকা। সবশেষ টোকিও অলিম্পিকেও তার গলায় ছিল ব্রোঞ্জ মেডেলের পদক।

অলিম্পিক

কিন্তু সেই শার্লট ডুজারডিন এবার নাম সরিয়ে নিতে বাধ্য হলেন অলিম্পিকের বিগ স্টেইজ থেকে। যে ঘোড়ার পিঠে চেপে অলিম্পিকে পদক জয় করেছেন, সেই ঘোড়ার ওপরেই নাকি অত্যাচার করেছেন তিনি। এমন এক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। সেই অভিযোগ মেনেও নিয়েছেন শার্লট। নাম প্রত্যাহার করেছেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিক থেকে।

যদিও ঘোড়াকে চাবুক মারার যে ভিডিও সামনে এসেছে সেটি চার বছর আগের ভিডিও বলে দাবি করেছেন শার্লট। অবশ্য স্কাই স্পোর্টস জানিয়েছে, প্রকাশিত এই ফুটেজ মোটে আড়াই বছর আগে। কিন্তু তার পরেও এই ব্রিটিশ ক্রীড়াবিদের ওপর ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস বা ইইআই শাস্তিমূলক ব্যবস্থা নিইয়েছে। শার্লটকে অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তার পরেই প্যারিস অলিম্পিক্স থেকে নাম তুলে নিয়েছেন তিনি।

Advertisement

ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস একটি বিবৃতিতে জানিয়েছে, ‘শার্লটের একটি ভিডিও সংস্থার হাতে এসেছে। তদন্ত করে দেখা হয়েছে অভিযোগ সত্যি। ঘোড়াকে অত্যাচার করা হয়েছে যা সংস্থার রীতির বিরুদ্ধে। শার্লটও স্বীকার করে নিয়েছেন এই অভিযোগ সত্যি। সেই কারণে এমন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ইইআই।’

নিজের দোষ স্বীকার করে শার্লট বলেন, ‘যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেটা চার বছর আগের। আমি নিজের ঘোড়াদের খুব যত্ন করি। এটা আমার ঘোড়া যত্ন নেয়ার স্বাভাবিক কোনো চিত্র নয়। তবে সে বার ভুল হয়ে গিয়েছিল। তাই অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিচ্ছি। অন্য কোনও প্রতিযোগিতায় এখন নামব না। যা করেছি তার কোনও অজুহাত নেই। আমি লজ্জিত। ক্ষমাপ্রার্থী।’

ব্রিটেনের হয়ে ব্যক্তিগত ও দলগত দু’টি প্রতিযোগিতাতেই নামার কথা ছিল শার্লটের। এ বার খেললে লরা কেনির রেকর্ড ভাঙতে পারতেন তিনি। দু’জনেরই আপাতত ছ’টি করে পদক রয়েছে। ৩৯ বছর বয়সি শার্লট নাম তুলে নেওয়ায় তার পরিবর্ত হিসাবে বেকি মুডিকে ব্রিটেনের দলে নেওয়া হতে পারে।

একটা রুটির দাম আকাশচুম্বী, হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানিদের

অলিম্পিক বা অন্যান্য প্রতিযোগিতার ক্ষেত্রে অংশগ্রহণ করা ঘোড়াদের অযত্ন হচ্ছে কি না সে বিষয়ে এখন খুব তৎপর ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস। ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে ঘোড়াকে বেতের ঘা মারায় জার্মানির এক কোচকে শাস্তি দেওয়া হয়েছিল। এ বার শার্লটের বিরুদ্ধে একই অভিযোগ ওঠার পর ব্যবস্থা নিল তারা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa