Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঘোড়ার ঘানিতে ৫১ বছর
বিভাগীয় সংবাদ রংপুর

ঘোড়ার ঘানিতে ৫১ বছর

By Saiful IslamMay 1, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বংশ পরম্পরা টিকিয়ে রাখতে ৫১ বছর ধরে ঘানিতে খাঁটি সরিষার তেল উৎপাদন করছেন মজিবর রহমান। জিইয়ে রেখেছেন গ্রাম বাংলার ঐতিহ্য।

রামখানা ইউনিয়নের আস্করনগর ব্যাপারীটারী গ্রামে মজিবর রহমানের বাড়ি। আধভাঙ্গা দো-চালা একটি টিনের ঘরে ঘর-ঘর-ক্যাঁচ-ক্যাঁচ শব্দে ঘুরছে কাঠের তৈরি ঘানি। ফোটায় ফোটায় চুইয়ে পড়ছে বিশুদ্ধ সরিষার তেল। গরুর পরিবর্তে ঘানি টানছে চোখ বেঁধে দেওয়া একটি ঘোড়া। নিজে পাটাতনে বসে প্রয়োজনীয় ভর দিচ্ছেন মালিক। দিনশেষে সঞ্চিত তেল নিয়ে বাজারে গিয়ে পসরা সাজিয়ে বসবেন। বাইরে দাঁড়িয়ে কয়েকজন মানুষ। কেউ এসেছেন তেল কিনতে, কেউ এসেছেন সরিষা ভাঙ্গিয়ে তেল বের করে নিতে।

ঘরের দুয়ারে খাঁটি তেলের ঘানি। চারিদিকে যখন অবিশ্বাস আর ভেজালে সয়লাব, তখন সবকিছু চোখের সামনেই হয়। কালচে সোনালী রঙ্গের ফোটায় ফোটায় তেলের সাথে বের হয় বিশ্বাস। শুধু তাই নয় একমাত্র কোলপ্রেস পদ্ধতিতে কাঠের তৈরি ঘানিতে ভাঙ্গানো সরিষার তেলেই অক্ষুণ্ণ থাকে স্বাস্থ্যমান। এই তেলে রয়েছে অনেক প্রয়োজনীয় ও পুষ্টিকর খাদ্য উপাদান। যারা এর সঠিক গুণাগুণ সম্পর্কে ধারণা রাখেন, তারা এখনো ঘানিতে ভাঙ্গা সরিষার তেল ব্যবহার করেন। তাই মজিবরের ঘানিতে উৎপন্ন তেলের চাহিদা ব্যাপক।

আনিছুর রহমান, কামাল হোসেন, প্রদীপ সরকার, মিজানুর রহমানসহ অনেকেই জানান, শুধু পুষ্টিগুণেই নয় ঘানিতে ভাঙ্গানো সরিষার তেলে যে কোন ভর্তার স্বাদ জুড়ি মেলা ভার। রান্না ও গায়ে মাখার জন্যও তারা এ সরিষার তেল ব্যবহার করেন।

খাঁটি সরিষার তেলের এ যোগান দিতে মজিবর রহমান টানা ৫১ বছর ধরে ঘানিতে তেল উৎপাদন ও বাজারে বিক্রি করে আসছেন। কাঁচামালের মূল্য বৃদ্ধিতেও তেমন একটা প্রভাব পড়েনি এতে। বাজারে সরিষার দাম বাড়ায় উৎপাদিত তেলের দাম বাড়িয়েছেন। উৎপাদন খরচ বাদে কিছু লাভ রেখে প্রতি কেজি সরিষার তেল তিনি ৪শত ২০ থেকে সাড়ে ৪শত টাকায় বাজারে বিক্রি করেন। অনেকে সরিষা ভাঙ্গাতে আসলেও তিনি তা চুক্তিতে করে দেন।

এক কেজি তেল উৎপাদনে কি পরিমাণ সরিষা ভাঙ্গাতে হয়? জানতে চাইলে তিনি জানান, ৩ কেজি সরিষা ভাঙ্গিয়ে পাওয়া যায় ১ কেজি সরিষার তেল। বাড়তি খৈলে ভাল দাম পাওয়া যায়। বাজারে যতদিন এর চাহিদা থাকবে ততদিন তিনি এ কাজ করে যেতে চান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৫১ ঘানিতে ঘোড়ার বছর বিভাগীয় রংপুর সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.